ঢাকাWednesday , 22 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক


July 21, 2026 10:30 pm
Link Copied!


জাপানের নাগোয়া শহরের মধ্যভাগে ১২ তলা বিশিষ্ট একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে এক যুবক নিচে ফুটপাতে এক পথচারী নারীর ওপর পড়ার পর রক্তক্ষরণজনিত শকে ওই নারী মারা গেছেন। রবিবার (১৯ জুলাই) স্থানীয় সময় রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ২৩ বছর বয়সী হাউরা ইনাবা যখন অন্য এক বান্ধবীর সঙ্গে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ঠিক তখন ২৯ বছর বয়সী শিনসেই তাগুচি ভবন থেকে পড়ে সরাসরি ইনাবার ওপর এসে পড়েন।

ঘটনার পরপরই ইনাবার সঙ্গে থাকা বান্ধবী পুলিশে ফোন করে সাহায্যের আবেদন জানান। পুলিশ এসে উভয়কেই হাসপাতালে নিয়ে যায়। তবে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনাবা।

অন্যদিকে, তাগুচি আশঙ্কাজনক অবস্থায় অচেতন হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাগুচি ইচ্ছাকৃতভাবে লাফ দিয়েছিলেন নাকি দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

নাগোয়া এক্সপ্রেসওয়ের কাছের এই ব্যস্ত বাণিজ্যিক এলাকায় মেইজো সাবওয়ে লাইনের ইয়াবাচো স্টেশন থেকে ৫০০ মিটার উত্তর-পূর্বে দুর্ঘটনাটি ঘটে।

জাপানে এমন পথচারীর ওপর উপর থেকে মানুষ আছড়ে পড়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৪ সালের আগস্টে ইয়োকোহামা স্টেশনের পাশের একটি ভবন থেকে ১৭ বছর বয়সী এক স্কুলছাত্রী নিচে পড়ে পথচারী এক নারী (৩২)-র ওপর পড়লে দুজনই মারা যান। ২০২০ সালের অক্টোবরে ওসাকায় ১৭ বছর বয়সী এক তরুণ শপিং কমপ্লেক্স থেকে লাফ দিলে নিচে থাকা ১৯ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হন এবং পরে ওই তরুণও প্রাণ হারান।

সূত্র: এনডিটিভি

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html