ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অনলাইনে ফি আদায়ে কুমিল্লা সিটি কর্পোরেশন ও সোনালী ব্যাংকের সমঝোতা

UttorbongoBD
July 29, 2026 9:50 pm
Link Copied!


সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে বিভিন্ন ফি ও চার্জ অনলাইনে আদায়ের লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বুধবার (২৯ জুলাই) কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা (টিপু) এবং সোনালী ব্যাংকের জিএম অফিস, কুমিল্লার জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. গোলাম সিদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। পরে তারা স্বাক্ষরিত স্মারক বিনিময় করেন।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসলাম হোসেন, কুমিল্লা কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার কে. এম. নাজমুল আহসান এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html