ঢাকাFriday , 31 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অনলাইনে অভিযোগ জানাতে পারবেন প্রতারণার শিকার অভিবাসী ও স্বজনরা, মডিউল উদ্বোধন

UttorbongoBD
July 30, 2026 11:45 pm
Link Copied!


প্রতারণার শিকার অভিবাসী কর্মী ও তাদের পরিবারের জন্য দ্রুত ও কার্যকর অভিযোগ নিষ্পত্তি নিশ্চিত করতে ব্যুরো অব ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) এবং রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) যৌথ উদ্যোগে অনলাইন কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট মডিউলের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মডিউলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রামরুর মাধ্যমে সুইজারল্যান্ড দূতাবাস এবং হেলভেটাস বাংলাদেশের সহায়তায় পরিচালিত ‘স্ট্রেনদেনড অ্যান্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেম’ (সিমস) পর্যায়-২ প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির লক্ষ্য নিরাপদ অভিবাসন উৎসাহিত করা এবং অভিবাসন ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যকর সেবা প্রদানের সক্ষমতা শক্তিশালী করা।

অনলাইন কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট মডিউলটি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের (ওইপি) একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর মাধ্যমে প্রতারিত অভিবাসী কর্মীদের অভিযোগ গ্রহণ থেকে নিষ্পত্তি পর্যন্ত পুরো প্রক্রিয়াকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের অভিবাসন ও সুরক্ষাবিষয়ক আঞ্চলিক উপদেষ্টা লিসা গ্রেমিঙ্গার।

এছাড়া উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. জামিল আহমেদ, রামরুর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী এবং হেলভেটাস বাংলাদেশের প্রকল্প পরিচালক প্রেমাংশু সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচিব মো. মোখতার আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিএমইটির মহাপরিচালক, রামরুর নির্বাহী পরিচালক, হেলভেটাস বাংলাদেশের প্রকল্প পরিচালক এবং বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের অভিবাসন ও সুরক্ষাবিষয়ক আঞ্চলিক উপদেষ্টা।

বিএমইটি, রামরু এবং সিসটেক ডিজিটাল লিমিটেডের যৌথ উদ্যোগে মডিউলটি তৈরি করা হয়েছে। ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের নতুন এই মডিউল দেশের সব জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডেমো) এবং বিএমইটির কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থাপনাকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় নিয়ে আসবে। এর মাধ্যমে অভিযোগের প্রতিটি ধাপ অনলাইনে পর্যবেক্ষণ করা সম্ভব হবে, যা সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন এই মডিউলের মাধ্যমে অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যরা অনলাইনে অভিযোগ দাখিল, প্রয়োজনীয় প্রমাণপত্র আপলোড, অভিযোগের অগ্রগতি পর্যবেক্ষণ এবং বিভিন্ন পর্যায়ের নোটিফিকেশন গ্রহণ করতে পারবেন। অন্যদিকে, বিএমইটির কর্মকর্তারা অভিযোগ নিবন্ধন, তদন্ত, মধ্যস্থতা বা সালিশ, সিদ্ধান্ত গ্রহণ, নিষ্পত্তি, পরিবীক্ষণ ও প্রতিবেদন প্রণয়নের পুরো প্রক্রিয়া ডিজিটালভাবে পরিচালনা করতে পারবেন।

অনুষ্ঠানে মডিউলটির বিভিন্ন ফিচার, অভিযোগ দাখিল থেকে নিষ্পত্তি পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া এবং ব্যবহার পদ্ধতি প্রদর্শন করা হয়। এর আগে মডিউলটি কার্যকরভাবে পরিচালনার জন্য বিএমইটি ও জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিসের ১০০ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয় ও বিএমইটির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা, কূটনৈতিক মিশনের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ, গণমাধ্যমের প্রতিনিধি এবং অভিবাসী কর্মীরা।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html