ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এশিয়ান গেমসে শুরু নারীদের ক্রিকেট, বাংলাদেশ সর্বশেষ কোন পদক জিতেছিল? 


September 17, 2026 8:20 am
Link Copied!


অপেক্ষার অবসান। জাপানের নাগোয়ায় আজ বৃহস্পতিবার শুরু হয়েছে ২০২৬ এশিয়ান গেমসের নারী ক্রিকেটের লড়াই। প্রথম দিনেই খেলছে বাংলাদেশ। 

এবার জেনে নেওয়া যাক ইভেন্টের বিস্তারিত। এশিয়ান গেমসে এবার নারী ক্রিকেটে অংশ নিচ্ছে ৮টি দল- বাংলাদেশ, চীন, ভারত, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। এর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা পূর্ণ সদস্য হওয়ায় সরাসরি মূল পর্বে জায়গা পেয়েছে। স্বাগতিক জাপান আয়োজক হওয়ায় সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। বাছাই পর্ব পেরিয়ে এসেছে মালয়েশিয়া, থাইল্যান্ড ও চীন।

এবারের আসরে সরাসরি নকআউট ফরম্যাটে হবে নারী ক্রিকেট। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দুটি কোয়ার্টার ফাইনাল, শুক্রবার বাকি দুটি। বাংলাদেশের প্রথম ম্যাচ চীনের বিপক্ষে। 

সকালে বাংলাদেশ-চীন ম্যাচের পর পাকিস্তান মুখোমুখি হবে থাইল্যান্ডের। শুক্রবার মাঠে নামবে মালয়েশিয়া-শ্রীলঙ্কা ও ভারত-জাপান। কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারলে ২০ সেপ্টেম্বর সেমিফাইনাল। আর ২২ সেপ্টেম্বর হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল।

সোনার লড়াইয়ে বাংলাদেশের সামনে বড় সুযোগ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটের এবারের আসর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ২০২৩ সালের আসরে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল তারা। এবার আরও একধাপ এগিয়ে সোনার পদকের লড়াইয়ে যাওয়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের।

যদিও পথটা কঠিন। প্রথম ম্যাচ জিতলে সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে ভারত; কোয়ার্টার ফাইনালে যারা খেলবে জাপানের বিপক্ষে। অন্যদিকে পাকিস্তানের সেমিফাইনালে প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা-মালয়েশিয়া ম্যাচের বিজয়ী দল।

এখানে উল্লেখ্য, ২০২৩ সালের এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতেছিল ভারত। এবারও এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল হিসেবে শিরোপার দাবিদার তারা। সম্প্রতি দুবাইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি এশিয়া কাপও জিতেছে ভারতীয় দল।

টি-টোয়েন্টি বিশ্ব র‍্যাঙ্কিংয়েও এশিয়ার দলগুলোর মধ্যে ভারতই সবচেয়ে ওপরে, তৃতীয়। এরপর শ্রীলঙ্কা ষষ্ঠ, পাকিস্তান অষ্টম ও বাংলাদেশ দশম।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html