ঢাকাFriday , 31 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আসিয়ান কাপে জায়গা না পেয়ে টনক নড়েছে বাফুফের, যোগাযোগ শুরু


July 31, 2026 1:55 pm
Link Copied!


প্রথমবারের মতো আসিয়ান দেশগুলোকে নিয়ে আয়োজন করা হচ্ছে ফিফা আসিয়ান কাপ। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দুই বিভাগে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশ নেবে ১৪টি দেশ। আসিয়ান অঞ্চলের বাইরের দেশ হিসেবে ভারত ও পাকিস্তান আমন্ত্রণ পেলেও জায়গা হয়নি বাংলাদেশের। বিষয়টি নিয়ে এখন নড়েচড়ে বসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

জাতীয় টিমস কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বাফুফে থেকে আসিয়ান কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ আছে কি না, অথবা ভবিষ্যতে এমন কোনো টুর্নামেন্ট হলে বাংলাদেশের আগ্রহের বিষয়টি জানিয়ে রাখবে ফেডারেশন।

এবারের টুর্নামেন্টে প্রিমিয়ার ডিভিশনে খেলবে থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া (আয়োজক), ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত ও পাকিস্তান।

চ্যালেঞ্জ ডিভিশনে রয়েছে হংকং (আয়োজক), মিয়ানমার, কম্বোডিয়া, লাওস, ব্রুনাই ও পূর্ব তিমুর।

বাফুফের সদস্য সত্যজিত দাস রুপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে পাকিস্তানের আসিয়ান কাপে খেলার অন্যতম কারণ, ওদের সভাপতি আগে ফিফায় কাজ করেছে। তাই যোগাযোগটা ছিল। এখন আমরা চিঠি দেব। নতুন করে খেলার সুযোগ আছে কি না। না থাকলে সামনের দিকে আসিয়ান দেশগুলোর সঙ্গে আমরা খেলতে চাই, টুর্নামেন্টসহ। সেটা আগাম জানিয়ে রাখা।’

ফিফা ও এএফসিতে ক্রীড়া কূটনীতিতে বাংলাদেশ পিছিয়ে আছে কি না— এমন প্রশ্নের জবাবে রুপু বলেন, ‘আসলে পিছিয়ে আছে কি না বলতে পারছি না। বাফুফে সব রকমের চেষ্টা করছে। কোনো ত্রুটি রাখছে না।’





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html