ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ চা বোর্ডে বিভিন্ন পদে চাকরির সুযোগ, আবেদন চলছে


August 6, 2026 9:25 am
Link Copied!


বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ চা বোর্ড এবং এর নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) ও প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ)-এর বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা অনুযায়ী বাংলাদেশের সব জেলার নাগরিকেরা এসব পদে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা 

১. প্রধান শিক্ষক (প্রাইমারি): পদ ১টি (গ্রেড-১৪)। বিএডসহ ২য় শ্রেণীর স্নাতক। 

২. খামার ও গুদাম সহকারী: পদ ১টি (গ্রেড-১৪)। কৃষি বিষয়ে ডিপ্লোমা। 

৩. পেশ ইমাম: পদ ১টি (গ্রেড-১৪)। আলিম বা সমমান পাস এবং কোরআনে হাফেজ। 

৪. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: পদ ১৫টি (গ্রেড-১৬)। এইচএসসি পাস এবং টাইপিংয়ে প্রয়োজনীয় গতি। 

৫. সহকারী শিক্ষক (শরীর চর্চা): পদ ১টি (গ্রেড-১৬)। শরীর চর্চায় ডিপ্লো মাসহ ২য় বিভাগে এসএসসি পাস। 

৬. জেনারেটর অপারেটর: পদ ২টি (গ্রেড-১৬)। ৮ম শ্রেণী পাস ও অভিজ্ঞতা। 

৭. গাড়িচালক: পদ ২টি (গ্রেড-১৬)। ভারী ড্রাইভিং লাইসেন্সসহ অভিজ্ঞতা। 

৮. কুক: পদ ১টি (গ্রেড-১৯)। এসএসসি পাস ও কারিগরি প্রশিক্ষণ। 

৯. দপ্তরী: পদ ১টি (গ্রেড-১৯)। এসএসসি পাস। 

১০. গবেষণাগার সহকারী: পদ ১টি (গ্রেড-১৯)। ৮ম শ্রেণী পর্যন্ত শিক্ষা। 

১১. অফিস সহায়ক: পদ ৬টি (গ্রেড-২০)। ৮ম শ্রেণী পাস। 

১২. চেইনম্যান: পদ ২টি (গ্রেড-২০)। ৮ম শ্রেণী পর্যন্ত শিক্ষা। 

১৩. কুক কাম বিয়ারার: পদ ২টি (গ্রেড-২০)। ৮ম শ্রেণী পাস।

বয়সসীমা 

২৬ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের bteab.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময় 

  • আবেদন শুরুর তারিখ: ২৮ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা।
  • আবেদনের শেষ তারিখ: ২৫ আগস্ট ২০২৬, বিকাল ০৫:০০ টা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html