ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি হামলায় পা হারানো সাংবাদিক পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বাধীনতা পুরস্কার


August 6, 2026 9:40 am
Link Copied!


লেবানন সীমান্তে সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় একটি পা হারানো এএফপির সাংবাদিক ক্রিস্টিনা আসিকে আন্তর্জাতিক প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডসে বা আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বাধীনতা পুরস্কারে সম্মানিত করা হবে। এমনটাই জানিয়েছে সাংবাদিকদের সুরক্ষা বিষয়ক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে। 

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল সীমান্ত সংলগ্ন যুদ্ধ পরিস্থিতির সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকরা হামলার শিকার হন। সেই হামলায় রয়টার্সের সাংবাদিক আসাম আবদুল্লাহ নিহত হন এবং এএফপির ক্রিস্টিনা আসি ও ডিলান কলিন্সসহ আরও ছয়জন সাংবাদিক মারাত্মক আহত হন। 

এএফপি-এর এক স্বাধীন তদন্তের তথ্য অনুযায়ী, ইসরায়েলের অভ্যন্তরের জোরদেইখ এলাকা থেকে নিক্ষিপ্ত দুটি ১২০ মিলিমিটারের ট্যাঙ্কের গোলা সাংবাদিকদের লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল।

আগামী ১৯ নভেম্বর নিউইয়র্কে অনুষ্ঠেয় পুরস্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে সম্মাননাপ্রাপ্তদের নাম ঘোষণা করে সিপিজে এক বিবৃতিতে জানায়, সাংবাদিকদের ওপর ইসরায়েলের হামলার ঘটনাগুলোর মধ্যে এটি সবচেয়ে ভালোভাবে নথিভুক্ত হওয়া হামলাগুলোর একটি হলেও, প্রায় তিন বছর পরও কাউকে জবাবদিহির আওতায় আনা হয়নি।

সিপিজে আরও জানায়, ওই হামলার পর থেকে ইসাম আবদাল্লাহ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে প্রচারণা চালিয়ে আসছেন ক্রিস্টিনা আসি। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে তিনি কাজ করছেন এবং তার মতো জীবন বদলে দেওয়া গুরুতর আঘাতে আক্রান্ত ব্যক্তিদের পুনর্বাসন কর্মসূচিতেও সহায়তা করছেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html