ঢাকাTuesday , 9 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

ট্রাম্পের ১ লাখ ডলারের ভিসা ফি বাতিল করলেন মার্কিন আদালত


June 9, 2026 3:50 pm
Link Copied!


দক্ষ বিদেশী কর্মীদের জন্য নতুন এইচ-১বি ভিসার ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বসানো এক লাখ ডলারের ফি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। সোমবার (৮ জুন) আদালতের রায়ে বলা হয়, এটি একটি অবৈধ কর, যা মার্কিন কংগ্রেস কখনও অনুমোদন দেয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার বোস্টনের মার্কিন জেলা আদালতের বিচারক লিও সোরোকিন এই রায় দেন। ট্রাম্প প্রশাসনের গত সেপ্টেম্বরের ঘোষণার বিরুদ্ধে ২০ জন ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলের করা মামলায় এ সিদ্ধান্ত আসে। ওই ঘোষণার ফলে এইচ-১বি ভিসা পাওয়ার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল।

মামলায় ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, এটি একটি বৈধ আর্থিক জরিমানা, যা ফেডারেল অভিবাসন আইনের আওতায় প্রেসিডেন্ট আরোপ করতে পারেন। ওই আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর মনে হলে নির্দিষ্ট বিদেশি নাগরিকদের প্রবেশ সীমিত করার ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে।

তবে বিচারক সোরোকিন বলেন, ১ লাখ ডলারের এই অর্থ কোনও জরিমানা নয়, বরং একটি কর। আর এমন কর আরোপের জন্য ট্রাম্পের কাছে কংগ্রেসের কোনও অনুমোদন ছিল না। ফলে মার্কিন পররাষ্ট্র দফতর এবং ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) এটি বাস্তবায়ন করতে পারে না।

বিচারক তার সিদ্ধান্তে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্পের শুল্কনীতি বাতিল করে দেওয়া যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের একটি রায়েরও উল্লেখ করেন। তার মতে, ওই রায়ের যুক্তি অনুযায়ী অভিবাসন আইনের আওতায় কর আরোপের ক্ষমতাও ট্রাম্পের ছিল না।





Source link

🔴 LIVE ```html ```