ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টাই সেবা দিতে গুলশানে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল সার্ভিস সেন্টার

UttorbongoBD
August 8, 2026 11:20 pm
Link Copied!


দিনরাত ২৪ ঘণ্টা প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দিতে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে ডিজিটাল সার্ভিস সেন্টার চালু করেছে ব্র্যাক ব্যাংক।

‘ব্র্যাক ব্যাংক ফাস্ট ট্র্যাক’ নামের সেলফ-সার্ভিস সেন্টারটি সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা খোলা থাকবে। উত্তর গুলশানের বাণিজ্যিক এলাকায় স্থাপিত এই কেন্দ্রে রয়েছে দুটি ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) ও একটি এটিএম। এসবের মাধ্যমে গ্রাহকরা যেকোনও সময় টাকা জমা ও উত্তোলন এবং তহবিল স্থানান্তরসহ বিভিন্ন ব্যাংকিং সেবা নিতে পারবেন।

গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং ব্যবহারে সহায়তা করতে ব্যাংকিং সময় একজন ডিজিটাল অ্যাম্বাসেডরও সেন্টারটিতে থাকবেন। তিনি গ্রাহকদের ডিজিটাল হিসাব খোলা, ‘আস্থা’ অ্যাপের বিভিন্ন সেবা গ্রহণ এবং আমানত ও ঋণ পণ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দেবেন।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, স্বয়ংক্রিয় লেনদেন বাড়ানো এবং গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতা আরও সহজ করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চলতি ও সঞ্চয়ী হিসাবের সংখ্যা বাড়ানোর লক্ষ্যও রয়েছে এর সঙ্গে।

গত ৬ জুলাই গুলশান-২-এর ভেঞ্চুরা অ্যাভিনিউতে সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও শাখা বিতরণ নেটওয়ার্কের প্রধান শেখ মোহাম্মদ আশফাক, উপব্যবস্থাপনা পরিচালক ও বিকল্প ব্যাংকিং চ্যানেলের প্রধান নাজমুর রহিম, জ্যেষ্ঠ জোনাল প্রধান তাহের হাসান আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ উদ্যোগের বিষয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, গ্রাহকদের সেবার পরিধি বাড়াতে ডিজিটাল সার্ভিস সেন্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দৈনন্দিন বড় অঙ্কের লেনদেন স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আনার মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং আরও সহজ করার পাশাপাশি ডিজিটাল অ্যাম্বাসেডরদের কার্যক্রমও সম্প্রসারণ করা হচ্ছে।

দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ডিজিটাল সার্ভিস সেন্টারের নেটওয়ার্ক আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html