ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফুটবল

UttorbongoBD
June 9, 2026 7:35 pm
Link Copied!


বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই উন্মাদনার বিরাজ করছে। আর কদিন পরেই শুরু হচ্ছে ইতিহাসের ২৩তম ফুটবল বিশ্বকাপ আসর। বাংলাদেশেও ইতোমধ্যেই গ্রাম থেকে শহর—সবখানেই ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের আমেজ। প্রিয় দল ও তারকাদের খেলা ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।

এবার শুধু টেলিভিশনের পর্দায় নয়, হাতের মুঠোয়ও সরাসরি উপভোগ করা যাবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন নিশ্চিত করেছে, আসন্ন ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ তারা সরাসরি সম্প্রচার করবে।

আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের যেকোনো প্রান্ত থেকে নিরবচ্ছিন্নভাবে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন দর্শকরা। স্মার্টফোন, ল্যাপটপ/কম্পিউটার কিংবা স্মার্ট টিভিতেই যে কোনো নেটওয়ার্ক থেকে এইচডি কোয়ালিটিতে (১০৮০) দেখা যাবে প্রতিটি ম্যাচ। 

বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ফিফা ওয়ার্ল্ডকাপ প্যাকেজ’ চালু করেছে আইস্ক্রিন। মাত্র ৯৯ টাকায় পুরো বিশ্বকাপ উপভোগ করা যাবে প্ল্যাটফর্মটিতে। 

এছাড়াও নিয়মিত সাবস্ক্রিপশন প্যাকেজের মধ্যে রয়েছে— ডেইলি ৩ টাকা, উইকলি ২০ টাকা, মান্থলি ৭৯ টাকা, হাফ ইয়ারলি ১৯৯ টাকা এবং ইয়ারলি ৩৪৯ টাকা।

বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হবে আগামী ১১ জুন। বিশ্বের সেরা দলগুলোর লড়াই দেখতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন দর্শকরা। আর সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত আইস্ক্রিন।

আইস্ক্রিন ভিজিট এবং ডাউনলোড লিংক
https://iscreen.page.link/fsv





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html