ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর


August 12, 2026 9:40 pm
Link Copied!


বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১২ আগস্ট (বুধবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

হরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ এখন যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প; মাঝআকাশে নিয়ন্ত্রণ হারাল প্লেন, ককপিটে কী ঘটেছিল?; ট্রাম্পের গাজা পরিকল্পনা যে কারণে প্রত্যাখ্যান করতে চান নেতানিয়াহু; প্রাপ্তবয়স্করা সম্পূর্ণ স্বাধীন, সন্তান মা-বাবার সম্পত্তি নয়: ভারতের আদালত; অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা; ক্ষেপণাস্ত্র পরীক্ষার ২৪ ঘণ্টা আগে নোটিশ চায় যুক্তরাষ্ট্রসহ ৪১ দেশ- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

ইরানের সঙ্গে পরিস্থিতি ‘ভালোভাবেই’ এগোচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পুরো নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

 

ফ্লাইট চলাকালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তীব্রভাবে নিচের দিকে নেমে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এয়ারবাস এ৩২০। পরিস্থিতি সামাল দিতে বিমানটির নাক দ্রুত নিচের দিকে নামিয়ে গতি বাড়ান ককপিটে থাকা ফার্স্ট অফিসার। এতে বিমানটি সাময়িকভাবে শূন্য মাধ্যাকর্ষণ অবস্থায় চলে যায় এবং ককপিটের ভেতরে থাকা পাইলটসহ বিভিন্ন জিনিসপত্র ওপরে ভেসে ওঠে।

 

নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক ভবিষ্যৎ ও আসন্ন নির্বাচন রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে উপেক্ষা বা প্রত্যাখ্যান করতেও প্রস্তুত রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সৌদিতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং ইসরায়েলে মার্কিন দূতাবাসের সাবেক চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল র‍্যাটনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।

 

প্রাপ্তবয়স্ক সন্তানরা সম্পূর্ণ স্বাধীন ব্যক্তি এবং তারা কোনোভাবেই তাদের বাবা-মায়ের সম্পত্তি নয়- এক ঐতিহাসিক রায়ে এই পর্যবেক্ষণ দিয়েছে ভারতের বোম্বে হাইকোর্ট। পছন্দের মানুষের সঙ্গে থাকতে চাওয়া এক প্রাপ্তবয়স্ক মেয়ের কাস্টডি বা জিম্মা চেয়ে মায়ের করা আবেদন খারিজ করে আদালত ওই তরুণীর নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকারকে বহাল রেখেছেন। আদালত বলেছেন, কোথায় থাকবেন, উচ্চশিক্ষা নেবেন কি না এবং কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন- এসব তার ব্যক্তিগত স্বাধীনতার অংশ। ভারতের সংবিধানের ২১ অনুচ্ছেদে এসব অধিকার সুরক্ষিত।

 

ইরানের বন্দরে যাওয়ার পথে মার্কিন অবরোধ অমান্য করার চেষ্টা করায় পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ভোরে ওমান উপসাগরে জাহাজটির ইঞ্জিন কক্ষে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়ে মার্কিন বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।

 

আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম), সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) এবং মহাকাশ যান উৎক্ষেপণের (এসএলভি) ক্ষেত্রে অন্তত ২৪ ঘণ্টা আগে ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত রাষ্ট্রগুলোকে অবহিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানসহ ৪১টি দেশ। জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিপ্পন ডট কম এ খবর জানিয়েছে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html