ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সের ডাগ আউটে জিদান বেছে নিলেন আরেক বিশ্বকাপ জয়ীকে


August 14, 2026 11:50 am
Link Copied!


ফ্রান্সের প্রধান কোচ জিনেদিন জিদান। দায়িত্ব গ্রহণের পর থেকেই নিজের কোচিং স্টাফ গুছিয়ে নিচ্ছেন এই কিংবদন্তি। তারই ধারাবাহিকতায় ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ফাবিয়েন বার্তেজকে ফ্রান্সের নতুন গোলকিপিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন।

বৃহস্পতিবার ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছে, ফ্রান্সের প্রথম বিশ্বকাপজয়ী দলের সতীর্থ ফাবিয়েন বার্তেজের সঙ্গে জিদানের বন্ধুত্ব সবসময়ই অটুট ছিল। জাতীয় দলের হয়ে ঐতিহাসিক সাফল্য অর্জনের পর থেকেই এই দুই তারকা বিভিন্ন পুনর্মিলনী ও দাতব্য ম্যাচগুলোতে নিয়মিত অংশ নিতেন। এবার ফরাসি ডাগআউটেও দেখা যাবে তাদের সেই পুরনো বোঝাপড়া।

শুধু বার্তেজই নন, রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন যাদের সঙ্গে কাজ করে সাফল্য পেয়েছিলেন, তাদের অনেককেই ফরাসি জাতীয় দলেও নিজের কোচিং স্টাফে ফিরিয়ে এনেছেন জিদান। সান্তিয়াগো বার্নাব্যুতে তার বিশ্বস্ত সহকারী হিসেবে কাজ করা দাভিদ বেত্তোনি এবং হামিদৌ মসাইদি ফরাসি দলেও জিদানের সহকারী হিসেবে থাকছেন।

এছাড়া জিদানের এই শক্তিশালী কোচিং টিমে কৌশল ও পারফরম্যান্স পরামর্শক হিসেবে যুক্ত হয়েছেন গ্রেগরি দুপন্ত। খেলোয়াড় স্কোউটিং বিশেষজ্ঞ হিসেবে আছেন স্টেফেন প্ল্যাংক, সহকারী কোচ ও ভিডিও বিশ্লেষকের দায়িত্ব পেয়েছেন ফরিদ তাতেত এবং ক্লেমেন্ট ইবার্ট সহকারী ভিডিও বিশ্লেষক হিসেবে আছেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html