ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডারউইনে এখনো হাসছে বাংলাদেশই


August 14, 2026 2:25 pm
Link Copied!


ডারউইনে যেন বাংলাদেশের ব্যাটিংয়ের জয়জয়কার। দুই দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টে দ্বিতীয় দিনের শেষদিকে অস্ট্রেলিয়া তিন উইকেট দ্রুত তুলে কিছুটা স্বস্তি পেলেও, তার আগে প্রায় পুরো দিনই ছিল বাংলাদেশের দাপট। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৫১ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। তাদের লিড এখন ১৫৩ রানের। 

তানজিদ হাসানের দুর্দান্ত সেঞ্চুরি (১০১) বাংলাদেশের ইনিংসকে দিয়েছে শক্ত ভিত। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের অভিষেক টেস্টে সেঞ্চুরি করে অনন্য কীর্তি গড়েছেন। ১৯৬৪ সালে হানিফ মোহাম্মদের পর অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক টেস্ট ইনিংসে সেঞ্চুরি করা দ্বিতীয় এশিয়ান ব্যাটার হয়েছেন তানজিদ। এটি তার ক্যারিয়ারেরও প্রথম সেঞ্চুরি। 

দিনের শুরুতে মুমিনুল হকের (৪৯) বিদায়ে ভাঙে তার সঙ্গে করা ১০২ রানের জুটি। তার পর অন্য প্রান্তে তার সঙ্গী হওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ছিলেন দুর্দান্ত ছন্দে। তার ব্যাট থেকে এসেছে ৮৪ রানের মূল্যবান ইনিংস। এরপর মুশফিকুর রহিমের ৩৬ রানও বাংলাদেশের স্কোরকে বড় করতে ভূমিকা রাখে।

তবে দ্বিতীয় নতুন বলে হঠাৎ ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। মাত্র ১১ রানের মধ্যে তিনটি উইকেট তুলে নেয় তারা। সেটিই দিনের খেলায় অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় সাফল্য।

কিন্তু সেখানেও বাংলাদেশকে চাপে ফেলতে পারেনি স্বাগতিকরা। দিনের শেষ প্রায় ২৫ ওভার একসঙ্গে ব্যাট করে অবিচ্ছিন্ন থাকেন মেহেদী হাসান মিরাজ (৩২*) ও এই টেস্টে অস্ট্রেলিয়ার জন্য বারবার বিপদের কারণ হয়ে ওঠা হাসান মাহমুদ (১৩*)। 

অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। একটি করে নিয়েছেন প্যাট কামিন্স ও নাথান লায়ন। 

দুই দিন শেষে তাই ছবিটা পরিষ্কার-অস্ট্রেলিয়া কিছুটা স্বস্তি পেলেও ডারউইনে এখনো হাসছে বাংলাদেশই।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html