ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বাসে ওঠার সময় আরেক বাসের চাপায় যুবক নিহত

UttorbongoBD
June 10, 2026 7:00 pm
Link Copied!


রাজধানীর চাঁনখারপুলে নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাসে ওঠার সময় ঠিকানা পরিবহনের বাসের চাপায় জয়দেব (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. মুছা গাজী জানান, ওই ব্যক্তি ঢাকা মেডিক্যালের নতুন ভবন ও চাঁনখারপুলের মাঝামাঝি রাস্তায় নারায়ণগঞ্জগামী মৌমিতা পরিবহনের একটি বাসে উঠছিলেন। এ সময় ঠিকানা পরিবহনের একটি বাস ওভারটেকিং করতে গিয়ে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাস দুটি স্থানীয়রা আটকে রেখেছেন।

জয়দেবের সহকর্মী মিজানুর রহমান জানান, জয়দেব ও তিনি রয়েল ল্যাবরেটরিজ নামে একটি ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করেতেন। আজ সকাল থেকে তারা শাহবাগ এলাকায় ছিলেন। জয়দেবের বাসা যাত্রাবাড়ী এলাকায়। বিকালে বাসায় যাওয়ার কথা ছিল তার। তবে মোবাইল ফোনে জানতে পারেন, সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জয়দেব। এরপর ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে এসে মরদেহ দেখতে পান তিনি। জয়দেবের গ্রামের বাড়ি বরিশাল জেলায়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনা তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html