ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঘুম থেকে মা উঠে দেখেন দুই সন্তান নেই, পরে পাওয়া গেলো লাশ

UttorbongoBD
June 10, 2026 7:50 pm
Link Copied!


নড়াইল পৌরসভায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার সকালে পৌরসভার ভাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকে কাতর পড়েছে পরিবার।

মারা যাওয়া ওই দুই শিশুর নাম আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২)। তারা নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামের ভ্যানচালক মাজেদুল শেখের সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছোট ছেলে ওমর ফারুককে দুধ পান করাতে করাতে ঘুমিয়ে পড়েছিলেন তাদের মা। সেই সুযোগে কোনও একসময় ঘর থেকে বাইরে খেলতে চলে যায় আবু বক্কর ও ওমর ফারুক। সকাল ১০টার দিকে মায়ের ঘুম ভাঙে। এ সময় দুই সন্তানকে বাড়িতে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলেন না। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির কাছের একটি পুকুরে খুঁজতে নামেন স্থানীয় বাসিন্দারা। তখন পুকুর থেকে আবু বক্কর ও ফারুককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ‌‘দুই শিশুর মৃত্যুর বিষয়টি খুবই বেদনাদায়ক। স্বজনদের কোনও অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html