ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা বাড়াতে আগ্রহী জার্মানি

UttorbongoBD
June 10, 2026 8:15 pm
Link Copied!


বাংলাদেশে বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি। বুধবার (১০ জুন) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জার্মানির ফেডারেল ফরেন অফিসের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালক ফ্রাংক হার্টম্যানের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। 

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বৈঠকে জ্বালানি রূপান্তর, সবুজ প্রযুক্তি, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ সম্প্রসারণে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করা হয়েছে।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, কর্মসংস্থান ও শিল্পায়ন বৃদ্ধির লক্ষ্যে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি জ্বালানি সরবরাহ ও অবকাঠামো উন্নয়নে কাজ করছে। তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানি খাতে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে এবং এ খাতে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো হবে।

অন্যদিকে জার্মান প্রতিনিধি ফ্রাংক হার্টম্যান বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে বলেন, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক অবকাঠামো উন্নয়নে জার্মানি সহযোগিতা করতে আগ্রহী।

তিনি আরও জানান, বাংলাদেশের এলডিসি উত্তরণের পর জিএসপি প্লাস সুবিধা এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা চলছে।

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html