ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশ সফর


August 20, 2026 11:30 pm
Link Copied!


আগামী মাসের শুরুর দিকে নির্ধারিত ভারতের বাংলাদেশ ক্রিকেট সফর আবারও পিছিয়ে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সিরিজটি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে বলে ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মূলত গত বছরের আগস্টে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নির্ধারণ করা হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি ঘোষণা করেছিল যে ভারত ঢাকায় ও চট্টগ্রামে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রকাশ্য ঘোষণা দেওয়া হয়নি।

আগামী ৩ সেপ্টেম্বর প্রথম ওডিআই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হাতে আর মাত্র দুই সপ্তাহ বাকি থাকতে আবারও সূচি পরিবর্তনের গুঞ্জন উঠেছে।

মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল গেম ডেভেলপমেন্ট ট্রফি নামের একটি বয়সভিত্তিক টুর্নামেন্টের ঘোষণা দেন। ২৮ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টটির সব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই টুর্নামেন্টের কারণে ভারত সিরিজ স্থগিত হচ্ছে কি না জানতে চাইলে তামিম সূচিতে সামান্য পরিবর্তনের সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, ভারত সিরিজ নিয়ে দুই বোর্ডের মধ্যেই আলোচনা চলছে। তারিখ কিছুটা এদিক-ওদিক হতে পারে। এই টুর্নামেন্টটি মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে, তবে প্রয়োজনে দুই মিনিটের মধ্যে বসুন্ধরা মাঠে স্থানান্তরিত করা যাবে। ভারত সিরিজ চূড়ান্ত হলে আমরা সেই অনুযায়ী সময়সূচি নির্ধারণ করব।

গত জানুয়ারিতে বিসিবি এই সফরের কথা জানানোর পর দুই বোর্ডের সম্পর্কের অবনতি ঘটে। কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এর জের ধরে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন তৎকালীন বিসিবি ভারতে যৌথভাবে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়।

তবে নতুন বিসিবি সভাপতি তামিম ইকবাল চলতি মাসের শুরুর দিকে বিসিসিআইয়ের বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শনে গেলে বরফ গলতে শুরু করে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html