ঢাকাMonday , 21 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় হকি দলের বড় জয়


August 22, 2026 8:55 pm
Link Copied!


এশিয়ান গেমসের নিবিড় প্রস্তুতির অংশ হিসেবে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দলকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ জাতীয় হকি দল।

ম্যাচজুড়ে দারুণ আধিপত্য, নিখুঁত সমন্বয় এবং আক্রমণাত্মক কৌশলের প্রদর্শন করে জয় তুলে নেয় জাতীয় দল।

ম্যাচ শেষে দলের সামগ্রিক পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান কোচ পিটার গেরহার্ড, তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি এবং ফরোয়ার্ড রাকিবুল হাসান রকি।

বাংলাদেশ হকি ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে জাতীয় দলের নিবিড় কন্ডিশনিং ক্যাম্প ও বিশেষ অনুশীলন ম্যাচ পরিচালনা করছেন কোচ পিটার গেরহার্ড।

মূল প্রতিযোগিতার আগে নিজেদের আরও শাণিত করতে এমন উচ্চমাত্রার প্রস্তুতি ম্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন তিনি। তার পরিকল্পনায় শারীরিক সক্ষমতার পাশাপাশি ম্যাচের গতি, দলীয় সমন্বয় ও আক্রমণাত্মক কৌশল আরও কার্যকর করে তোলাই মূল লক্ষ্য।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html