ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়


August 26, 2026 12:05 pm
Link Copied!


হরমুজ প্রণালি দিয়ে চলাচলে ভারতভিত্তিক প্রতিষ্ঠানের মালিকানাধীন ও পরিচালিত অন্তত একটি জাহাজের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ইরান। ‘মাহা রুস’ নামের বাল্ক ক্যারিয়ারটিকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ‘ইরানি প্রটোকল’ লঙ্ঘনের অভিযোগে পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষের (পিজিএসএ) ৪৫টি ‘নিয়ম না মানা’ জাহাজের তালিকায় রাখা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

মালিকানা ও ব্যবস্থাপনার নথি বিশ্লেষণ করে দেখা গেছে, ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত জাহাজ ছাড়াও তালিকাভুক্ত কয়েকটি জাহাজ অতীতে ভারতে বিশেষ করে জ্বালানি পণ্য পরিবহন করেছে।

সামুদ্রিক নথি অনুযায়ী, তালিকায় থাকা অধিকাংশ জাহাজই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। এ ছাড়া কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, মাল্টা ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত জাহাজও রয়েছে। পাকিস্তানের পতাকাবাহী ‘মারদান’ নামের একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারও তালিকায় রয়েছে।

পিজিএসএ এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত ব্যবস্থা লঙ্ঘন করা জাহাজগুলো ভবিষ্যতে প্রণালিটি ব্যবহারের সময় জরিমানা, জব্দ বা বাজেয়াপ্ত হওয়ার মতো বিধিনিষেধের মুখে পড়বে। ইরানি সংস্থাটি আরও সতর্ক করেছে, তালিকাভুক্ত কোনও জাহাজের সঙ্গে সহযোগিতা করা অন্য যেকোনও জাহাজকেও এই তালিকায় যুক্ত করা হবে।

তালিকা থেকে নাম সরাতে হলে সংশ্লিষ্ট জাহাজকে কারণ উল্লেখ করে পিজিএসএর কাছে আনুষ্ঠানিক আবেদন করতে হবে বলেও জানানো হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html