ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ধান ক্ষেতে পড়ে আছে মানুষের পা, দেহ কোথায়?


August 26, 2026 1:40 pm
Link Copied!


কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক‌টি ধান ক্ষেত থেকে মানুষের একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

পা‌য়ের অংশ‌টি কারও ডান পা‌য়ের নিচের অংশ। পুলিশের ধারণা এটি পুরুষ মানুষের পা হ‌তে পা‌রে। তবে সে‌টি কার বা কে রেখে গেছে এ বিষয়ে দুপুর পর্যন্ত কোনও তথ্য উদঘাটন কর‌তে পারেনি পুলিশ। পা‌য়ের অংশ‌টি অর্ধগ‌লিত অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠা‌নোর ব্যবস্থা নিয়েছে পুলিশ।

নাগেশ্বরী থানার ওসি এনামুল হক প্রধান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে কয়েকজন পথচারী সড়কের পাশে ধানের জমিতে একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পায়ের খণ্ডটি অংশ‌টি উদ্ধার করে।

স্থানীয়রা আরও জানান, খণ্ডিত পায়ের পাশে রক্ত মাখা একটি পলিথিন পড়ে ছিল। তাদের ধারণা, কেউ পলিথিনে মুড়িয়ে পায়ের অংশ‌টি ধানের জমিতে ফেলে রেখে গেছে।

ওসি এনামুল হক প্রধান বলেন, ‘সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ এবং কীভাবে সেখানে এলো তা এখনও জানা যায়নি। এ ঘটনায় এক‌টি সাধারণ ডায়েরি করা হ‌য়ে‌ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html