ঢাকাThursday , 11 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার


June 11, 2026 2:10 pm
Link Copied!


জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে পাঠানো বৃদ্ধ নিজের পরিচয় দিয়েছেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে। তাকে ভিডিওতে দেখে চিনতে পেরেছেন পরিবারের সদস্যরাও।

ওই বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার চাঁন্দলাই গ্রামে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে শূন্যরেখা থেকে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে সীমান্তের ১০৮২ নম্বর পিলার এলাকায় দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে পাঠানোর (পুশইন) চেষ্টা করেন বিএসএফ সদস্যরা। বিষয়টি টের পেয়ে বিজিবির সদস্যরাও সেখানে অবস্থান নেন। এ সময় বিএসএফ ও বিজিবির মধ্যে বাগবিতণ্ডাও চলে। পরে স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে যোগ দেন। বিএসএফ সদস্যরা ওই বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখায় রেখে চলে যান। মাঝে শূন্যরেখায় আটকে থাকেন ষষ্টি চন্দ্র বর্মন।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন বলেন, ওই বৃদ্ধ তার বাড়ি রাজশাহী বলে জানিয়েছিলেন। পরে খোঁজখবর নেওয়া হয় এবং পরিবারের সদস্যরা ভিডিও দেখে তাকে চিনতে পারেন। তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং বাংলাদেশি ভোটার আইডি কার্ডও আছে। শূন্যরেখা থেকে তাকে উদ্ধার করে খাবার দেওয়ার পাশাপাশি জামালপুরের বকশীগঞ্জ থানা হেফাজতে পাঠানো হয়েছে।

পরিবারের লোকজন আইনি প্রক্রিয়া মেনে ওই বৃদ্ধকে নিতে আসছেন বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে বিএসএফ কোথাও পুশইনের চেষ্টা করেনি এবং সীমান্ত শান্ত আছে। বর্তমানে উদ্বেগজনক কোনও পরিস্থিতি না থাকলেও যেকোনও ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে আছে।





Source link

🔴 LIVE ```html ```