ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হন্যে হয়ে কাকে খুঁজছেন মিম?

UttorbongoBD
June 11, 2026 4:20 pm
Link Copied!


তীব্র রোদ আর মাটির অসমতল চড়াই-উতরাই রাস্তা। চারপাশের চেনা জগৎটা যেন হঠাৎ করেই বদলে গেছে। এর মাঝেই এক অজানা উদ্দেশ্যে, এক বুক ব্যাকুলতা নিয়ে কাউকে হন্যে হয়ে খুঁজছেন একজন শহুরে তরুণী। ভালোবাসার টানে একটা মানুষ কতটা পথ পাড়ি দিতে পারে?

কতটা ঝুঁকি নিতে পারে চেনা সবকিছু হারানোর? অনন্যা নামের সেই তরুণীর এই দুর্গম যাত্রার শেষ কোথায় এবং তিনি আসলে কাকে খুঁজছেন—সেই রহস্যের এক দারুণ আবহ তৈরি হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’-এর ট্রেলারে।

আর এই অনন্যা চরিত্রেই এক রহস্যময়ী রূপে ধরা দিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

জীবনের এই চেনা সমীকরণগুলো মাঝেমধ্যে এভাবেই পাল্টে দেয় সময়। মানুষকে দাঁড় করিয়ে দেয় এমন এক কঠিন বাস্তবতার মুখোমুখি, যা সে কখনো কল্পনাও করেনি। আর টিকে থাকার এই লড়াইয়ে বেছে নিতে হয় অনাকাঙ্ক্ষিত কোনো পথ। মিমের এই অন্বেষণের পথে তাঁর ছায়াসঙ্গী ও সহযোগী হিসেবে দেখা গেছে অভিনেতা রিজওয়ান পারভেজকে। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘কোরবান’। ট্রেলারে দেখা যায়, গ্রামীণ ক্ষেতের সরু আইল আর ভাঙাচোরা রাস্তা দিয়ে বাইকে করে মিমকে বিভিন্ন দুর্গম এলাকায় নিয়ে যাচ্ছেন তিনি, যার পেছনে জড়িয়ে আছে এক গভীর দায়িত্ববোধ আর ভালোবাসার গল্প।

কঠিন সেই শুটিংয়ের অভিজ্ঞতা ও নিজের চরিত্র প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, “একে তো মাটির উঁচু-নিচু রাস্তা, তার ওপর প্রচণ্ড গরম। একটা-দুইটা দৃশ্য করেই সবার অবস্থা খারাপ হয়ে যেত।” তবে অভিনেতা হিসেবে এক অদ্ভুত ভালোলাগার কথাও জানান তিনি। মিমের ভাষায়, “আমাদের অভিনয়শিল্পীদের মধ্যে কী যেন একটা আছে! দেখা গেছে, অল্প একটু কাজ করেই সবাই কাহিল হয়ে পড়েছি, কিন্তু যখনই মনিটরে দেখেছি দৃশ্যটা ভালো হয়েছে, অমনি সব ক্লান্তি ভুলে আবার পুরোদমে কাজ শুরু করে দিয়েছি।”

বাইক চালানোর অভিজ্ঞতা নিয়ে রিজওয়ান জানান, ক্ষেতের আইল দিয়ে মিমকে পেছনে বসিয়ে মোটরবাইক চালানো ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। মিমের নিরাপত্তার কথা ভেবে সারাক্ষণ একটা বাড়তি মানসিক চাপ কাজ করত তাঁর মধ্যে। মিম যদি কোনোভাবে পড়ে গিয়ে আহত হতেন, তবে সেটি তাঁর নিজের জন্য বা পুরো টিমের জন্যই ভীষণ কষ্টের হতো।

কাজী আসাদ পরিচালিত এই সিনেমাটি মূলত সোশ্যাল ড্রামা ঘরানার, যেখানে সামাজিক সচেতনতার পাশাপাশি মানবিক আবেগের এক অদ্ভুত মিশেল রয়েছে। নির্মাতা জানান, ‘আধুনিক বাংলা হোটেল’-এর পর সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের কিছু করার তাড়না থেকেই এই প্রজেক্টের জন্ম। তবে ছবির নাম কেন ‘লাইফলাইন’ রাখা হলো, সেই রহস্য এখনই ফাঁস করতে চান না পরিচালক। দর্শকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “ব্যস্ততার কারণে আজকাল অনেকেই ওটিটির কনটেন্ট টেনে বা ভেঙে ভেঙে দেখেন। তবে দর্শকরা যদি কোনো রকম পূর্বপ্রস্তুতি ছাড়া এক বসায় পুরো সিনেমাটি দেখেন, তাহলে গল্পের আসল অনুভূতিটা স্পর্শ করতে পারবেন।”

আগামী ২১ জুন (২০ জুন দিবাগত রাত ১২টায়) পর্দায় মুক্তি পেতে যাচ্ছে লাইফলাইন। গত ১০ জুন রাতে ছবিটির ট্রেলার প্রকাশ পায়। এতে মিম ও রিজওয়ান ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, আ খ ম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত ও ফাতেমাতুজ জোহরা ইভা।

লাইফলাইন ট্রেলার





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html