ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাসের ধাক্কায় সড়কে ঝরলো ৩ বন্ধুর প্রাণ 


August 30, 2026 11:25 am
Link Copied!


ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন চয়ন (২৩)। তিনি নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের এনায়েতের ছেলে। তিনি ঘটনাস্থলে মারা যান। অন্য দুজন হলেন একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) এবং আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)। তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। 

প্রত্যক্ষদর্শী আব্দুল বাতেনসহ কয়েকজন জানান, নওপাড়া বাসস্ট্যান্ডে হঠাৎ বিকট শব্দ শুনে সড়কের দিকে তাকিয়ে তারা দেখতে পান, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলে থাকা তিন যুবক সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক চয়ন গুরুতর মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত নয়ন ও সিয়াম ওরফে সজিবকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাদের মৃত্যু হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকতার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের আমরা ঢাকায় পাঠিয়েছি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে ভাঙ্গা থানায় নেওয়া হয়েছে। নিহতের সজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html