ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ বললো ইরান

UttorbongoBD
June 11, 2026 5:51 pm
Link Copied!


ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলাকে ‘অবৈধ ও অপরাধমূলক’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার মাধ্যমে দুই দেশের মধ্যকার পূর্ববর্তী যুদ্ধবিরতি চুক্তিকে পুরোপুরি ‘অকার্যকর’ করে দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চালানো এই অবৈধ ও অপরাধমূলক হামলা কেবল জাতিসংঘের সনদ এবং রাষ্ট্রের জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকার আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোরই চরম লঙ্ঘন নয়, বরং এটি ৮ এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তিকে কার্যকরভাবে অর্থহীন ও অকেজো করে তুলেছে।

বিবৃতিতে মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, ইরান তার বিরুদ্ধে হওয়া এই সব আগ্রাসী হামলার উৎপত্তিস্থল ও উৎসকে নিষ্ক্রিয় করতে দৃঢ়ভাবে কাজ করে যাবে।

একই সঙ্গে জাতিসংঘের সমস্ত সদস্য রাষ্ট্রকে বিশ্ব সংস্থার এই সনদের ‘গুরুতর লঙ্ঘনের’ বিরুদ্ধে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান।

বিবৃতিতে তেহরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও জায়নবাদী (ইসরায়েল) শাসনব্যবস্থার এই আইনহীনতা ও গুন্ডামির মুখে বিশ্ব সম্প্রদায়ের নীরবতা ও নিষ্ক্রিয়তা পুরো পৃথিবীকে আরও বেশি বিশৃঙ্খলা এবং নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেবে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html