ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সালমানের মা হয়ে আক্ষেপ নেই সোনালি কুলকার্নির


September 1, 2026 8:30 am
Link Copied!


তিন দশকেরও বেশি সময় অভিনয় করছেন অভিনেত্রী সোনালি কুলকার্নি। মারাঠি, হিন্দিসহ একাধিক ভাষার ছবিতে দেখা গেছে তাকে। ক্যারিয়ারে নানা রকম গল্পের সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি।

তেমনই তার ক্যারিয়ারের একটি আলোচিত সিনেমা ‘ভারত’। ২০১৯ সালে এ ছবিতে সালমান খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অথচ তিনি অভিনেতার চেয়ে ৯ বছরের ছোট।

এক সাক্ষাৎকারে সোনালি জানান, এ সিনেমার অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর প্রথমে কিছুটা দ্বিধায় ছিলেন। তার মনে হয়েছিল, নিজের থেকে বয়সে বড় একজন অভিনেতার মায়ের চরিত্রে অভিনয় করা কতটা বিশ্বাসযোগ্য হবে?

কিন্তু পরিচালক আলি আব্বাস জাফর এবং কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া তাকে বোঝান যে ছবির ফ্ল্যাশব্যাক অংশে এই চরিত্রটির গুরুত্ব অত্যন্ত বেশি।

সোনালির কথায়, ছবির অতীতের ঘটনাগুলিই মূল চরিত্র ভারতকে এবং তার জীবনের নানা সিদ্ধান্তকে বুঝতে সাহায্য করে। ফলে ভুল অভিনেতা নির্বাচন করলে গোটা গল্পের আবেগ ও বিশ্বাসযোগ্যতাই নষ্ট হতে পারতো। শেষ পর্যন্ত বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন অভিনেত্রী।

সোনালি আরও জানান, ছবিতে তার অধিকাংশ দৃশ্য ছিল ছোটবেলার ভারত চরিত্রে অভিনয় করা শিশুশিল্পীর সঙ্গে। প্রাপ্তবয়স্ক ভারত অর্থাৎ সালমানের সঙ্গে তার তুলনামূলকভাবে কম দৃশ্য ছিল। তাই বয়সের ব্যবধান নিয়েও খুব একটা সমস্যা তৈরি হয়নি।

সোনালি বলেন, ‘ছবিটির জন্য আমাকে যথেষ্ট ভালো পারিশ্রমিক দেওয়া হয়েছিল। ফলে চরিত্রটি নিয়ে আমার কোনও আক্ষেপ নেই।

সালমান ছাড়াও ‘ভারত’-এ ছিলেন ক্যাটরিনা, দিশা পাটানি, সুনীল গ্রোভার, তব্বু, জ্যাকি শ্রফ এবং নোরা ফতেহি। মুক্তির পর বক্স অফিসেও সাফল্য পায় ছবিটি। বিশ্বজুড়ে ৩২৫ কোটির বেশি ব্যবসা করেছিল ‘ভারত’।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html