ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাজেট প্রতিক্রিয়ায় মিছিল করবে জামায়াত, শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া

UttorbongoBD
June 11, 2026 7:20 pm
Link Copied!


২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে শুক্রবার (১১ জুন) আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় মিছিলের কর্মসূচি রেখেছে সংগঠনটি।

এক বিজ্ঞপ্তিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, শুক্রবারের প্রেস ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং প্রস্তাবিত বাজেট নিয়ে সেখানে দলের অবস্থান ও পর্যবেক্ষণ তুলে ধরা হবে। মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টায় এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

আরেকটি বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার বলেছেন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এদিন সন্ধ্যায় তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া জানিয়ে উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে মিছিল বের করা হবে।

এদিক জাতীয় সংসদে দুপুর ৩টায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html