ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সুস্থ হয়ে ফেরার প্রস্তুতি, রাশমিকার ‘মাইসা’ আসছে কবে


September 2, 2026 2:30 pm
Link Copied!


গত মাসের শুরুতেই শুটিং স্পটে আহত হয়ে বিশ্রামে যান ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। ‘মাইসা’ সিনেমার শুটিং করার সময় নিতম্বে আঘাত পেয়ে ছুটিতে ছিলেন তিনি।

এক মাসেরও বেশি সময় পর সুস্থ হয়ে শুটিংয়ে ফিরছেন এ তারকা। একই সঙ্গে নতুন সিনেমার মুক্তির তারিখ জানালেন রাশমিকা।

ইনস্টাগ্রামে নতুন একটি ‘মাইসা’ সিনেমার পোস্টার শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন, ছবিটি ২৭ নভেম্বর ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

রাশমিকা লিখেছেন, ‘মাইসা’- ক্রোধ! যন্ত্রণা! হৃদয়ভাঙা কষ্ট! শোক! দৃঢ়তা! সাহস! শক্তি এবং সেই ঝড়, যার আগমন আপনি কল্পনাও করতে পারবেন না। এটাই মাইসা! ২৭.১১.২৬ তারিখে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে।

‘মাইসা’ পরিচালনা করেছেন রবীন্দ্র পুল্লে। এটির গল্পের পটভূমি তৈরি হয়েছে আদিবাসী অধ্যুষিত অঞ্চলে। এতে অ্যাকশন, আবেগ এবং সাসপেন্স—এই তিনটি উপাদানের সমন্বয় রয়েছে।

এদিকে সুস্থ হওয়ার সময় বেশিরভাগ সময় বাড়িতেই কাটিয়েছেন রাশমিকা। সেই অবসর সময়ের কিছু মুহূর্তের ছবি ও ভিডিও তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ছবি ও ভিডিওগুলো শেয়ার করে তিনি জানান, এই অনাকাঙ্ক্ষিত অবসর সময়টা তিনি বেশ উপভোগ করেছেন।

তিনি লিখেছেন, ‘আমি খুব শিগগিরই কাজে ফিরছি এবং এই সবকিছুকে আমি অবশ্যই মিস করবো!’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html