ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, সাজানো রথে চড়িয়ে রাজকীয় বরণ


September 2, 2026 8:20 pm
Link Copied!


দীর্ঘ ২০০ বছর ও টানা পাঁচ প্রজন্মের অপেক্ষার অবসান ঘটিয়ে একটি কন্যাসন্তানের জন্ম হলো ভারতের মহারাষ্ট্রের এক পরিবারে। আর এই ক্ষণটিকে স্মরণীয় করে রাখতে নবজাতক ও তার মাকে ব্যান্ডপার্টি বাজিয়ে পুষ্পসজ্জিত রথে চড়িয়ে ঘরে তুলেছে পরিবারটি।

মহারাষ্ট্রের বিড জেলার পারলি এলাকার দহিফলে পরিবারে ফুটফুটে কন্যাসন্তান ‘গার্গী’র জন্ম দেন সৌভাগ্যবতী কল্পনা হৃষিকেশ দহিফলে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর স্থানীয় লোকজনের উপস্থিতিতে ঢাকঢোল আর কাঁসরের তালে ঘটা করে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। রাজকুমারীর মতো করে পরিবারের নবাগতাকে বরণ করার এই দৃশ্য পুরো এলাকায় আনন্দের ঢেউ তোলে।

গার্গীর দাদু লিম্বাজী দহিফলে পরিবারে একটি কন্যাসন্তান আসার আনন্দে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, পরিবারে একটি কন্যাসন্তান আসা পরম সৌভাগ্যের বিষয়। এতদিন পরিবারে মেয়ে না থাকার যে আক্ষেপ আমাদের ছিল, আজ তা পূরণ হলো।

আনন্দ প্রকাশ করে ঠাকুমা সুরেশা দহিফলে বলেন, আমাদের ঘরে আজ সাক্ষাৎ লক্ষ্মী এসেছে, এতে আমরা অত্যন্ত আনন্দিত।

অনুভূতি ব্যক্ত করে গার্গীর বাবা বলেন, সাধারণত মানুষ ছেলেসন্তানের আশা করে, কিন্তু কন্যাসন্তানের জন্ম যে আনন্দ আর অনুভূতি নিয়ে আসে, তা একদমই আলাদা। মেয়েরা বাবার প্রতি বেশি অনুগত হয়। আমরা আমাদের মেয়েকে একদম ফুলের মতো করে মানুষ করব।

কন্যাসন্তানের জন্ম যে চরম আনন্দ ও গর্বের বিষয় এবং এটি উদযাপিত হওয়া উচিত, সমাজকে এই ইতিবাচক বার্তা পৌঁছে দিতেই এমন রাজকীয় বরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানায় পরিবারটি।

সূত্র: এনডিটিভি





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html