ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আগ্নেয়াস্ত্রের লাইসেন্সে বছরে অগ্রিম কর দিতে হবে

UttorbongoBD
June 11, 2026 11:56 pm
Link Copied!


বন্দুকের লাইসেন্স পেতে কিংবা বিদ্যমান লাইসেন্স নবায়ন করতে এখন থেকে বাড়তি অর্থ পরিশোধ করতে হবে। প্রস্তাবিত বাজেটে পিস্তল ও রিভলভারের জন্য বছরে ১ লাখ টাকা এবং বন্দুক, শটগান ও রাইফেলের জন্য ৫০ হাজার টাকা অগ্রিম কর দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আয়কর আইনে নতুন একটি ধারা সংযুক্তির প্রস্তাব করে অর্থবিলে বলা হয়েছে, আগ্নেয়াস্ত্রের মালিকানা নিবন্ধন, লাইসেন্স ইস্যু বা নবায়নের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ আগ্নেয়াস্ত্রের মালিকের কাছ থেকে ই-চালানের মাধ্যমে অগ্রিম আয়কর সংগ্রহ করবে।

প্রস্তাব অনুযায়ী, বন্দুক, শটগান ও রাইফেলের জন্য ৫০ হাজার টাকা এবং পিস্তল ও রিভলভারের জন্য ১ লাখ টাকা অগ্রিম কর দিতে হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html