ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের


September 4, 2026 1:40 pm
Link Copied!


পাকিস্তানি গায়ক আতিফ আসলামকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। ‘কোক স্টুডিও পাকিস্তান’ এবং ‘কোক স্টুডিও ভারত’-এর সঙ্গীত ও সৃজনশীলতার পার্থক্য নিয়ে মুখ খুলেছেন তিনি।

তার মতে, পাকিস্তানি সংস্করণের সঙ্গীতে যে গভীর শিকড় এবং নিজস্বতা রয়েছে, ভারতীয় সংস্করণে তা কিছুটা অনুপস্থিত।

‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আতিফ বলেন, ‘দুই দেশের সঙ্গীতের নিজস্ব ঐতিহ্য থাকলেও ‘কোক স্টুডিও ভারত’-এ বাণিজ্যিক দিকটিকে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে, ‘কোক স্টুডিও পাকিস্তান’-এ শিল্পীদের নিজস্ব সঙ্গীতধারা এবং মৌলিক সৃষ্টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে।’

তার বক্তব্য, ‘পাকিস্তানি সংস্করণে একাধিক শিল্পী একসঙ্গে একটি কম্পোজিশনের কাজে যুক্ত হতে পারেন। একই সঙ্গে গায়ক-গায়িকাদের নিজেদের স্টাইল ও সৃজনশীলতা পরিবেশনের মধ্যে তুলে ধরার সুযোগও দেওয়া হয়। এই স্বাধীনতাই অনুষ্ঠানটির সঙ্গীতকে আরও আলাদা করে তোলে।’

তবে সাক্ষাৎকারে আতিফের আরও একটি মন্তব্য নতুন করে চর্চায় এসেছে। তাকে প্রশ্ন করা হয়েছিল, এমন কোনও গান রয়েছে কি না, যেটি তিনি নিজে গেয়েছেন কিন্তু পরে মনে হয়েছে অন্য কোনও শিল্পীর কণ্ঠে গানটি আরও ভালো মানাতো।

প্রশ্নের উত্তর দিতে এক মুহূর্তও সময় নেননি আতিফ। তিনি উল্লেখ করেন ‘তেরে লিয়ে’ গানটির নাম। ২০০৭ সালের ‘প্রিন্স’ ছবির এই গানটিতে আতিফের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। ছবিতে অভিনয় করেছিলেন বিবেক ওবেরয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html