ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাজেটকে স্বাগত জানিয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

UttorbongoBD
June 12, 2026 12:30 am
Link Copied!


জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৮টার দিকে মিছিলটি কলেজের মূল ফটকের সামনে থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক এলাকা হয়ে রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজের মূল ফটকের সামনে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা, ‘এক দুই তিন চার, বাজেট হল চমৎকার’, ‘শিক্ষাবান্ধব বাজেট, সফল হোক সার্থক হোক’, ‘বাজেটের মূল অর্জন, জনগণের উন্নয়ন’ এবং ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ ইত্যাদি বলে স্লোগান দেন। 

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম ও সদস্য সচিব মো. নাজমুল হাসানের নেতৃত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক কে এম সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক রোমান আহমেদ ও মো. কামরুল ইসলাম কানন, সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন সজীবসহ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।

আনন্দ মিছিলের বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, বাজেট কেবল সংখ্যার হিসাব বা আয়-ব্যয়ের খতিয়ান নয়, বাজেট হলো একটি দেশের আগামী এক বছরের সামগ্রিক অগ্রগতির রূপরেখা এবং জনগণের স্বপ্ন ও প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি। একটি আদর্শ ও জনকল্যাণমুখী বাজেটের মূল লক্ষ্য দুটি, অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। আজকের এই বাজেটে তা দৃশ্যমান। তাই এই বাজেটকে স্বাগত জানিয়ে আমাদের আনন্দ মিছিল।

কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনগণের নির্বাচিত সরকার একটি জনবান্ধব বাজেট ঘোষণা করেছে। বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা বাজেট এটি। এখানে শিক্ষা, সংস্কৃতি, শিল্প-বাণিজ্য, বিনিয়োগ-উৎপাদন, কর্মসংস্থান ও ন্যায্যতাকে মূল বিবেচনা করে বাজেট প্রস্তাব করা হয়েছে।’ ছাত্রদলের পক্ষ থেকে এই বাজেটকে সাধুবাদ জানানোসহ সরকারকে সর্বাবস্থায় সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html