ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আখখেতে নারীর মরদেহ: একজন গ্রেফতার


September 6, 2026 11:30 am
Link Copied!


রাজবাড়ীর গোয়ালন্দে আখখেতের চারপাশে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নবীরন নেছা (৫৫) নামে এক নারীর মৃত্যু ও লাশ গুম চেষ্টা মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম মৃধাকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দিবারাতে ফরিদপুর কোতোয়ালি থানার বেপারিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১০। এক সংসবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানায় রফিকুলকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও তিন-চার জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের মেয়ে জুলেখা আক্তার।

র‌্যাব জানিয়েছে, ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আইনদ্দিন প্রামাণিক পাড়ায় রফিকুল মৃধার আখখেতের পাশ থেকে নবীরন নেছার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। এর আগে ওই নারীর মৃত্যুর বিষয়টি টের পেয়ে রফিকুল ও তার কয়েকজন সহযোগী মরদেহ গুম করার জন্য আখক্ষেতের পাশের পুকুর পাড়ে গর্ত খুঁড়ে সেখানে পুতে রাখার চেষ্টা করে।

এদিকে এ মৃত্যু নিয়ে এলাকার কয়েকজন বিএনপি নেতা ৪ লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করে দেন। তবে বিষয়টি পরে জানাজানি হয়ে গেলে পুলিশ মরদেহ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, নবিরন বেগমের মৃত্যু ও লাশ গুমের ঘটনায় তার বড় মেয়ে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করেন। র‌্যাব-১০ এর একটি দল রাতেই মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম মৃধাকে ফরিদপুর হতে গ্রেফতার করে। শনিবার দুপুরের পর আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। তাকে রাজবাড়ীর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html