ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া মহানগর বিএনপির কমিটি ঘোষণা, পদ পেলেন যারা

UttorbongoBD
June 12, 2026 8:25 am
Link Copied!


বগুড়া মহানগর বিএনপির পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ জুন) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।

নবগঠিত এ কমিটিতে হামিদুল হক চৌধুরী হিরুকে সভাপতি ও মনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সিনিয়র সহ-সভাপতি পদে মশিউর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হাসান তুহিন ও সাংগঠনিক সম্পাদক পদে সোলাইমান আলীকে রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিএনপির রুহুল কবির রিজভী বলেন, অতি শিগগিরই বগুড়া মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

জানা গেছে, সম্প্রতি ১৫০ বছরের প্রাচীন বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করা হয়েছে। এর পরপরই বিএনপির শহর কমিটিকে মহানগর কমিটিতে রূপান্তর করা হয়। আগের ওই কমিটিতে হামিদুল হক চৌধুরী হিরু সভাপতি ও মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক ছিলেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html