ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত


September 9, 2026 3:00 pm
Link Copied!


বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা ছবি পোস্ট করতে খুব একটা পিছপা হন না। এর মধ্যে দীর্ঘদিনের চর্চিত প্রেমিক তথা চিত্রনাট্যকার-প্রযোজক রাহুল মোদির সঙ্গে নিজের ছুটির কিছু রোমান্টিক মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে ছুটির দিনের একঝাঁক রঙিন ছবি অনুরাগীদের উপহার দিয়েছেন শ্রদ্ধা। ক্যাপশনে লিখেছেন, ‘ছোট্ট একটা ছুটি তো পাওনাই থাকে, তাই না? আমরা কি একটু ছুটির যোগ্য নই?’

পোস্ট করা ছবির মধ্যে একটিতে দেখা যায়, গোধূলির আলোয় সূর্যাস্ত দেখতে দেখতে কফিতে চুমুক দিচ্ছেন শ্রদ্ধা, আর ভালোবাসার ফ্রেমটি ক্যামেরাবন্দি করছেন খোদ প্রেমিক রাহুল। অন্য এক ফ্রেমে লাইব্রেরিতে বইয়ের পাতায় মগ্ন রাহুলকে পরম ভালোবাসায় ফ্রেমবন্দি করেছেন অভিনেত্রী নিজে।

এছাড়া আরও আছে তাদের স্পেশাল ডেট নাইটের দৃশ্য, একসঙ্গে আম-স্টিকি রাইস খাওয়ার ছবি থেকে শুরু করে শ্রদ্ধার নানা ছটফটে ও মজার রূপ।

২০২৪ সালে মুম্বাইতে নৈশভোজ শেষে প্রথম একসঙ্গে জনসমক্ষে দেখা যায় শ্রদ্ধা ও রাহুলকে। জানা যায়, লভ রঞ্জন পরিচালিত ‘তু ঝুঠি মে মক্কার’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা গাঢ় হয়।

রাহুল ও শ্রদ্ধার ছুটির দিনের ছবি

এরপর থেকে নানা বিয়েবাড়ি, মুভি ডেট কিংবা নাইটআউটে তাদের কেমিস্ট্রি চর্চার খোরাক জুগিয়েছে। প্রকাশ্যে নিজেদের ভালোবাসার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও যৌথ ফটো পোস্ট, এক ম্যাচিং পোশাক পরা কিংবা রোমান্টিক ডেটের ছবি দিয়ে সম্পর্কে সিলমোহর দিয়ে দিয়েছেন শ্রদ্ধা।

এখন অপেক্ষা শক্তি কাপুর কন্যার সঙ্গে কবে চার হাত এক হবে রাহুলের!

এদিকে ‘স্ত্রী ২’-এর আকাশচুম্বী সাফল্যের পর শ্রদ্ধা এখন প্রস্তুতি নিচ্ছেন তার পরবর্তী ছবি ‘ইথা’র জন্য। প্রখ্যাত মারাঠি তামাশা ও লাবণী শিল্পী ভিঠাবাই নারায়ণগাঁওকরের বায়োপিকে নামভূমিকায় দেখা যাবে তাকে। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html