ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঋণ বিতরণ নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি স্বাক্ষর

UttorbongoBD
September 11, 2026 10:40 am
Link Copied!


সিএমএসএমই খাতে ৫০০০ কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল হতে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ. এন. হামিদুল্লাহ কনফারেন্স কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং মার্কেন্টাইল ব্যাংকের এসএমই ফাইনান্সিং বিভাগের প্রধান মোহাম্মদ নিজামুল হক।

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ সরবরাহ, উৎপাদনশীলতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই তহবিল গঠন করা হয়। এর আওতায় সচল সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো মাত্র ৯ শতাংশ সুদে অর্থায়ন পাবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html