ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মরক্কোর বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দাবি, ফিফা যা জানালো  


September 11, 2026 1:40 pm
Link Copied!


২০৩০ বিশ্বকাপের ফাইনাল কোথায় হবে, তা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। মরক্কোর ফুটবল ফেডারেশন প্রধান ফৌজি লেকজা দাবি করেছেন, ফাইনালের আয়োজক হতে যাচ্ছে তারা। তবে তার সেই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ফাইনালের ভেন্যু নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন ও পর্তুগাল। আফ্রিকার মাটিতে বিশ্বকাপের ম্যাচ হবে দ্বিতীয়বার। এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বসেছিল বিশ্বকাপের আসর।

বৃহস্পতিবার এক রাজনৈতিক সমাবেশে দেওয়া বক্তব্যে লেকজা দাবি করেন, মরক্কোর বেনস্লিমান শহরেই হবে বিশ্বকাপের ফাইনাল। তিনি বলেন, ‘বেনস্লিমান শহরেই বিশ্বকাপের ফাইনাল হবে। এটা পছন্দ হোক বা না হোক, কেউ এ নিয়ে কথা বলতে চাইলে বলতে পারে। শহরটি বেনস্লিমান, দ্বিতীয় হাসান স্টেডিয়াম। আশা করি, মরক্কোও সেখানে খেলবে।’

ক্যাসাব্লাঙ্কার কাছেই নির্মাণাধীন কিং দ্বিতীয় হাসান স্টেডিয়ামটির ধারণক্ষমতা হবে প্রায় ১ লাখ ১৫ হাজার দর্শক। এটি প্রস্তুত হলে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামগুলোর একটি হবে।

তবে লেকজার বক্তব্যের পরই অবস্থান পরিষ্কার করেছে ফিফা। একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ‘উপযুক্ত সময়ে’ নির্ধারণ করা হবে। অর্থাৎ এখন পর্যন্ত কোনো দেশ বা স্টেডিয়ামকে ফাইনালের জন্য চূড়ান্ত করা হয়নি।

এর আগেও মরক্কোকে ফাইনাল আয়োজনের প্রতিশ্রুতি দেওয়ার খবর অস্বীকার করেছিল ফিফা। ব্রিটিশ সংবাদমাধ্যমে এমন দাবি উঠেছিল যে, পুনর্নির্বাচনের দৌড়ে থাকা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো রাজনৈতিক সমর্থনের বিনিময়ে মরক্কোকে ফাইনাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই প্রতিবেদনও ফিফা প্রত্যাখ্যান করেছিল।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html