ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নেটওয়ার্ক বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে টাওয়ার কর্মীকে খুঁটিতে বাঁধলো গ্রামবাসী 


September 11, 2026 6:10 pm
Link Copied!


মোবাইল নেটওয়ার্কের দীর্ঘদিনের সমস্যা সমাধান না হওয়ায় ক্ষোভের মাথায় এক মোবাইল টাওয়ার কর্মীকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে উত্তর প্রদেশের ফতেহপুর জেলার এক গ্রামের বাসিন্দাদের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিনদকি কোতোয়ালি থানা এলাকার হারদৌলি গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, হারদৌলি গ্রামের বাসিন্দারা বেশ কিছুদিন ধরেই গুরুতর মোবাইল নেটওয়ার্ক বিভ্রাটের মুখোমুখি হচ্ছিলেন। কল ড্রপ এবং ইন্টারনেট সংযোগ না পাওয়ার কারণে তাদের দৈনন্দিন কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই মোবাইল টাওয়ারের এক কর্মী গ্রামে কাজ করতে এলে গ্রামবাসীদের জমা ক্ষোভের বিস্ফোরণ ঘটে। একপর্যায়ে বাকবিতণ্ডা থেকে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে একটি খুঁটির সঙ্গে শক্ত করে বেঁধে রাখে।

ঘটনাস্থলে ধারণ করা একটি ভিডিও ক্লিপ দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের নেটওয়ার্ক সংক্রান্ত নানা দুর্ভোগের কথা জানিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। 

বিনদকি কোতোয়ালি থানার পুলিশ জানায়, ভাইরাল ভিডিওটি খতিয়ে দেখে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অবৈধভাবে কাউকে আটকে রাখার অপরাধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে গ্রামের দীর্ঘদিনের নেটওয়ার্ক সমস্যার বিষয়টি সংশ্লিষ্ট টেলিকম কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html