ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান


September 13, 2026 2:15 am
Link Copied!


‘মাদক কারবারিদের ধরে ধরে মারুন। আপনাদের পক্ষে আমরা আছি, পুলিশ আছে, ইউএনও আছে’— মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে এসব কথা বলেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ)  আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। 

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজিত ‘বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত’ উপজেলা ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী সভাপতিত্ব  অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ও ‘নতুন কুঁড়ি’ বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।

এমপি শাহজাহান চৌধুরী বলেন, “আমি জীবনে ইয়াবা বাস্তবে দেখিনি। কিন্তু আমি এখন উখিয়া-টেকনাফের এমপি বলে মাদকবসায়ী। কেন জানেন? আগের এমপিরা এখানে মাদকব্যবসা করেছে। তাই এর বদনাম আমাদেরও হচ্ছে।” 

তিনি বলেন, “উখিয়া-টেকনাফের মানুষ বললেই মনে করে মাদকব্যবসায়ী। আমাদের এই দুর্নাম হওয়া কি আপনারা পছন্দ করেন?” মাদক কারবারিদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে টেকনাফ উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা ঘোষণা করেন শাহজাহান চৌধুরী আরও বলেন, “শুধু ঘোষণা দিলেই হবে না, বাল্যবিবাহ বন্ধে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করতে হবে। এ জন্য ব্যাপক জনসচেতনতা তৈরির পাশাপাশি জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষক, ধর্মীয় নেতা, অভিভাবক ও তরুণদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।” 

স্বাগত বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কক্সবাজার এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার রোনাল্ড প্রবীর চিসিম বলেন, “২০১৯ সাল থেকে টেকনাফে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বাল্যবিবাহ বন্ধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিশু ও কিশোর-কিশোরীদের সম্পৃক্ত করে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।” 

ইউএনও এস এম অনীক চৌধুরী বলেন, “বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করার অর্থ এই নয় যে এখন থেকে এখানে বাল্যবিবাহ বা শিশুশ্রমের কোনও ঘটনা ঘটবে না। এখন থেকে এ ধরনের কোনও ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” 

তিনি আরও বলেন, “সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে টেকনাফের মাদকের বদনাম ঘোচাতে নিজ নিজ জায়গা থেকে সবাইকে সোচ্চার হতে হবে।” 

অনুষ্ঠানে টেকনাফ মডেল থানার (ওসি) সাইফুল ইসলাম, আসাসিক মেডিক্যাল অফিসার ড. এনামুল হক, উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, চেয়ারম্যান জিয়াউর রহমান, পৌর বিএনপির আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব হাফেজ এনামুল হাসান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html