ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিরা খান


September 13, 2026 5:10 pm
Link Copied!


দ্বিতীয়বার সন্তানের মা হতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সী এই অভিনেত্রী টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬ (টিআইএফএফ)-এ অংশ নেওয়ার সময় নিজের এই অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাদা রঙের ঢিলেঢালা গাউন পরা একটি ছবি পোস্ট করে এই সুসংবাদ দেন মাহিরা, যেখানে তার বেবি বাম্প স্পষ্টভাবে ভেসে উঠছিল। একটি হাত বেবি বাম্পের ওপর রেখে হাসিমুখে তোলা সেই ছবির ক্যাপশনে সংক্ষিপ্তভাবে মাহিরা লিখেছেন, আমরা পরিকল্পনা করি, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত।

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে টিআইএফএফের কমিউনিটি ইমপ্যাক্ট কর্মসূচির অংশ হিসেবে একটি আলোচনা সভা সঞ্চালনা করেন মাহিরা খান। পাশাপাশি চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এই উৎসবে তাকে বিশেষ সম্মাননা জানানো হয়। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘রইস’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করে বলিউডে পা রাখার প্রায় এক দশক পর এই উৎসবে তার এই উজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে।

ব্যক্তিগত জীবনে ২০২৩ সালের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা খান। এটি এই দম্পতির প্রথম সন্তান হতে যাচ্ছে। তবে মাহিরার ক্ষেত্রে এটি তার দ্বিতীয় সন্তান। এর আগে প্রথম স্বামী আলী আসকারীর ঘরে ১৭ বছর বয়সী এক ছেলেসন্তান রয়েছে মাহিরার, যার নাম আজলান। সেলিম করিমের সঙ্গে মাহিরার দ্বিতীয় বিয়ের সময় ছেলে আজলান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং মাকে বিয়ের পিঁড়িতে পৌঁছে দিয়েছিল।

কাজের দিক থেকে মাহিরা খানকে সর্বশেষ দেখা গেছে বিলাল আতিফ খান পরিচালিত পাকিস্তানি উর্দু সিনেমা ‘আগ লাগায়ে বস্তি মে’-তে। সিনেমাটিতে ফাহাদ মুস্তফা প্রধান পুরুষ চরিত্রে ছিলেন। এ ছাড়া জাবেদ শেখ, তাবিশ হাশমি, সালাহউদ্দিন তুনীয়, আলী আবদুল্লাহ, সামরা শাহজাদী ও হাফিজ রেজা আহমেদ এতে অভিনয় করেন।

সূত্র: এনডিটিভি





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html