ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দ. কোরিয়ায় সরকারি চাকরির সাক্ষাৎকারে পরা যাবে জিন্স 


September 13, 2026 6:45 pm
Link Copied!


দক্ষিণ কোরিয়ায় সরকারি চাকরির সাক্ষাৎকারে পোশাকের নিয়ম শিথিল করা হয়েছে। নতুন নির্দেশনায় প্রার্থীদের জিন্স ও স্নিকার্সের মতো ক্যাজুয়াল পোশাক পরতে উৎসাহিত করা হলেও টাই ও ফরমাল জুতা পরা নিষিদ্ধ করা হয়েছে।

চলতি বছরের অক্টোবর থেকে সরকারি চাকরির সাক্ষাৎকারে নতুন এই নিয়ম কার্যকর হবে। দেশটির জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, এর লক্ষ্য সাক্ষাৎকারের পরিবেশকে কম আনুষ্ঠানিক করা এবং চাকরিপ্রার্থীদের পোশাক কেনার আর্থিক চাপ কমানো।

নির্দেশনায় নারী-পুরুষ উভয় প্রার্থীকেই প্রচলিত ফরমাল স্যুট এড়িয়ে চলতে বলা হয়েছে। এর পরিবর্তে জিন্স, সুতির প্যান্ট, স্নিকার্স, নিটওয়্যার, জ্যাকেট, শার্ট পরার পরামর্শ দেওয়া হয়েছে। তবে খেলাধুলার পোশাক, হাইকিংয়ের পোশাক, শর্টস, স্লিভলেস টপ, হাই হিল ও স্লিপার পরতে নিরুৎসাহিত করা হয়েছে।

টাই ও ফরমাল জুতার ক্ষেত্রে নিয়ম আরও কঠোর। টাই পরে কোনও প্রার্থী এলে মূল্যায়ন কক্ষে ঢোকার আগে টাই খুলে ফেলতে বলা হবে। আর ফরমাল জুতা পরা থাকলে জুতার ওপর স্লিপ-অন কভার পরিয়ে দেওয়া হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ফরমাল জুতা নিষিদ্ধ করার পেছনে ব্যবহারিক কারণও রয়েছে। শক্ত সোলের জুতার শব্দ করিডোরের মেঝেতে শব্দ সৃষ্টি করে যা সাক্ষাৎকার ও পরীক্ষা চলাকালে মনোযোগের ব্যাঘাত ঘটায়।

২০১৬ সাল থেকেই প্রার্থীদের টাই বাদ দিয়ে সহজ পোশাক পরার অনানুষ্ঠানিক পরামর্শ দিয়েছিলো সরকার। তবে নেতিবাচকভাবে মূল্যায়িত হওয়ার আশঙ্কায় অধিকাংশ প্রার্থী কালো ফরমাল স্যুট ও জুতা পরতেন। এবার সেই প্রবণতা বদলাতে ক্যাজুয়াল পোশাকের উদাহরণ দেখিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিও প্রকাশ করেছে মন্ত্রণালয়। নতুন পোশাকবিধি সাক্ষাৎকার গ্রহণকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও চাকরিপ্রার্থীদের বিভিন্ন ফোরামে সিদ্ধান্তটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সমর্থকদের মতে, একবার ব্যবহারের জন্য ফরমাল স্যুট কেনার খরচ ও মানসিক চাপ কমবে। তবে কেউ কেউ মনে করছেন, সবার জন্য একই ধরনের স্যুটের বাধ্যতামূলক মানদণ্ড না থাকায় কোন ক্যাজুয়াল পোশাক উপযুক্ত হবে, তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে।

সূত্র: উইয়ন নিউজ

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html