ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত

UttorbongoBD
September 14, 2026 12:15 pm
Link Copied!


টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও অ্যালামনাই মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন মিলনমেলায় রূপ নেয়।

কলেজের মূল ক্যাম্পাসের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। দীর্ঘদিন পর পরিচিত ক্যাম্পাসে ফিরে পুরোনো বন্ধু ও সহপাঠীদের সঙ্গে দেখা, আড্ডা ও স্মৃতিচারণে মেতে ওঠেন তারা।

বর্ণাঢ্য শোভাযাত্রা এবং পায়রা ও বেলুন উড়িয়ে সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় উদ্বোধনী পর্ব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম গিয়াসউদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মৃদুল চন্দ্র পদ্দার, শুভ্রত কুমার সাহাসহ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষকেরা।

দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা আলাদা দলে মিলিত হয়ে কলেজজীবনের নানা স্মৃতি ভাগাভাগি করেন। কেউ স্মরণ করেন ক্লাসরুমের দিনগুলোর কথা, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্মৃতি। দীর্ঘদিন পর শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় অনেকের মধ্যে ছিল উচ্ছ্বাস ও আবেগ।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। তাঁদের পরিবেশনা উপভোগ করেন অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা।

আয়োজকেরা জানান, হিসাববিজ্ঞান বিভাগের পাঁচ দশকের পথচলা, শিক্ষক-শিক্ষার্থীদের অবদান এবং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ আরও দৃঢ় করতেই সুবর্ণজয়ন্তী ও অ্যালামনাই মিলনমেলার আয়োজন করা হয়।

দিন শেষে অনুষ্ঠানস্থলে ছিল বিদায়ের আবহ। দীর্ঘদিন পর দেখা হওয়া বন্ধু ও সহপাঠীরা আবারও যোগাযোগ রাখার প্রত্যয় নিয়ে ক্যাম্পাস ছাড়েন। পাঁচ দশক পূর্তির এ আয়োজন পুরোনো ও নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এক জায়গায় এনে সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দীর্ঘ পথচলার স্মৃতিকে নতুন করে তুলে ধরে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html