ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে নিয়োগ, দ্রুত আবেদন করুন


September 15, 2026 11:50 am
Link Copied!


বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে (বিএসআরবি) পাঁচ ক্যাটাগরির পদে সাতজনকে নিয়োগ দেওয়া হবে। শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটি অস্থায়ী শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের সব জেলার যোগ্য নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে। আবেদন শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর থেকে। আবেদন করা যাবে আগামী ৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত।

যেসব পদে নিয়োগ

নিয়োগের পদগুলো হলো—ব্যক্তিগত সহকারী, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক। এর মধ্যে ব্যক্তিগত সহকারী পদে একজন, উচ্চমান সহকারী পদে একজন, হিসাব সহকারী পদে একজন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দুজন এবং অফিস সহায়ক পদে দুজন নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

ব্যক্তিগত সহকারী, উচ্চমান সহকারী ও হিসাব সহকারী পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট যোগ্যতাসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ব্যক্তিগত সহকারী ও উচ্চমান সহকারী পদে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং হিসাব সহকারী পদে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি চাওয়া হয়েছে। এসব পদের ক্ষেত্রে কম্পিউটার পরিচালনা, এমএস অফিস, ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স ব্যবহারে দক্ষতার পাশাপাশি নির্ধারিত টাইপিং গতি থাকতে হবে।

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। এ পদেও কম্পিউটার পরিচালনা, এমএস অফিস, ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স ব্যবহারে দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে নির্ধারিত টাইপিং গতি থাকতে হবে। অফিস সহায়ক পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন ও বয়সসীমা

পদভেদে বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা সরকারি বিধি অনুযায়ী চিকিৎসা, বাড়িভাড়া, টিফিনসহ অন্যান্য ভাতা এবং উৎসব বোনাস পাবেন।

আবেদনকারীর বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বিএসআরবির টেলিটক আবেদন পোর্টালের https://bsrb.teletalk.com.bd এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের সময় নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ছবি ৩০০×৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ ১০০ কিলোবাইট; স্বাক্ষর ৩০০×৮০ পিক্সেল এবং সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে। আবেদন জমা দেওয়ার পর Applicant’s Copy ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

আবেদন ফি

প্রথম চারটি পদের জন্য আবেদন ফি ও সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা এবং পঞ্চম পদের জন্য মোট ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদন জমা দেওয়ার পর টেলিটক প্রিপেইড নম্বর থেকে নির্ধারিত নিয়মে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়

অনলাইনে আবেদন শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও আবেদন ফি পরিশোধ না করলে আবেদন গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তিটি দেখে নিন…

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে নিয়োগ, দ্রুত আবেদন করুন

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে নিয়োগ, দ্রুত আবেদন করুন

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে নিয়োগ, দ্রুত আবেদন করুন

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে নিয়োগ, দ্রুত আবেদন করুন

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে নিয়োগ, দ্রুত আবেদন করুন

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে নিয়োগ, দ্রুত আবেদন করুন

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে নিয়োগ, দ্রুত আবেদন করুন

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে নিয়োগ, দ্রুত আবেদন করুন





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html