ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নিজের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ নাকচ করলেন গভর্নর

UttorbongoBD
June 12, 2026 6:00 pm
Link Copied!


গভর্নর মোস্তাকুর রহমান তার পূর্ববর্তী ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিষয়ে ওঠা বিভিন্ন অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি যে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, সেটি কখনও উৎপাদন বা রফতানি বন্ধ করেনি এবং কোনও সময় ব্যাংকঋণ খেলাপিও হয়নি।

শুক্রবার (১২ জুন) বিকালে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, “প্রতিষ্ঠানটি ১৫০ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছিল। প্রকল্পের শুরুতে স্বল্প সুদের সুবিধা থাকলেও পরে সুদের হার বেড়ে যায়। কোভিডসহ নানা কারণে বিনিয়োগের প্রত্যাশিত মুনাফা পেতে দেরি হয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটি কখনও এক টাকাও ঋণখেলাপি হয়নি, বরং ১০০ কোটি টাকার বেশি ঋণ পরিশোধ করেছে।”

তিনি বলেন, “একটি কথা বারবার বলতে বলতে অনেক সময় সেটিকে সত্য বলে মনে করা হয়। কিন্তু বাস্তবতা হলো, ওই প্রতিষ্ঠানের কোনও বকেয়া ঋণ ছিল না।”

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html