ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘রেড লাইন’ পার করার চেষ্টা, আসলেই কি মক্কা টার্গেট করেছিল হুথিরা?


September 16, 2026 1:05 pm
Link Copied!


মক্কার কাছে একটি হুথি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার মক্কার দক্ষিণে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি ধ্বংস করে বলে জানিয়েছে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বুধবার ভোরে বলেন, পবিত্র নগরী মক্কার ওপর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ধ্বংস করা হয়। ইসলামের দুই পবিত্রতম স্থান ও হাজিদের নিরাপত্তা ‘রেড লাইন’ উল্লেখ করে তিনি বলেন, হুথিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে জোট।

মঙ্গলবার সৌদি আরবের বিভিন্ন এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। এর মধ্যে মক্কাসহ অন্যান্য শহরও রয়েছে। ইরান-সমর্থিত যোদ্ধাদের এক সপ্তাহের হামলার পর এই সতর্কতা জারি করা হয়। এসব হামলার কারণে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে সৌদি আরব আরও গভীরভাবে জড়িয়ে পড়ছে।

মক্কায় আগেও কী হামলা চালিয়েছিল হুথিরা?

তুর্কি আল-মালিকি বলেন, মক্কাকে লক্ষ্য করে হুথিদের এটি দ্বিতীয়বারের মতো চেষ্টা। 

এর আগে ২০১৭ সালের জুলাইয়ে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে দাবি করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট।

হামলার দাবি প্রত্যাখ্যান হুথিদের

মক্কার পবিত্র নগরীকে লক্ষ্য করে ড্রোন হামলার দাবি প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের হুথিরা। সৌদি আরব একটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করার কথা জানানোর পর এ দাবি প্রত্যাখ্যান করল তারা।

এক্সে দেওয়া এক পোস্টে হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ জানান, পবিত্র মক্কাকে লক্ষ্য করার দাবি একটি জঘন্য মিথ্যা, যা আগে থেকেই চলে আসছে এবং এটি আর কাউকে বোকা বানাতে পারে না।

ওআইসির নিন্দা

৫৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) মক্কায় কথিত হামলার নিন্দা করেছে। তারা এটিকে ইসলামের পবিত্র নগরীর বিরুদ্ধে ‘জঘন্য’ হামলা হিসেবে উল্লেখ করে এর জন্য হুথিদের দায়ী করেছে। একই সঙ্গে সৌদি আরবের বিরুদ্ধে চলমান ‘আগ্রাসনের’ও নিন্দা জানিয়েছে সংগঠনটি।

সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html