ঢাকাFriday , 12 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভারত-বাংলাদেশ এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে: নতুন হাইকমিশনার


June 12, 2026 7:55 pm
Link Copied!


বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, ‘ভারত ও বাংলাদেশের দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে। আন্তর্জাতিকভাবে তা বৃহৎ একটি জনশক্তিতে রূপান্তরিত হবে। এজন্য দুই দেশের সহযোগিতা থাকা দরকার।’

তিনি বলেন, ‘আমাদের যা পপুলেশন আছে ১৪০ কোটি। তার সঙ্গে ২০ কোটি (বাংলাদেশের) অ্যাড করেছি। ১৬০ কোটি। আমি এখানে যা করতে চাই, তা সব একসঙ্গে হবে। আলাদাভাবে ভাবছি না। দেখছেন না আমি হেঁটে চলে আসছি। একই আকাশ একই বাতাস একই। আমরা মিলেমিশে ভিসার সমাধান করবো। শুধু অভিন্ন সীমান্ত নয়, অভিন্ন স্বপ্নও আছে। আমাদের আকাশ এক, বাতাস এক, চ্যালেঞ্জও অনেক ক্ষেত্রে এক। তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। ভালোবাসা আর পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।’

বেনাপোলে পৌঁছার পর ভারতের নতুন হাইকমিশনারকে ফুল দিয়ে বরণ করেন কর্মকর্তারা

শুক্রবার (১২ জুন) দুপুর ১২টার দিকে যশোরের শার্শার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও তার সহধর্মিণী মৃনাল ত্রিবেদী বাংলাদেশে আগমন করেন। বাংলাদেশে প্রবেশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘গণতন্ত্রে অনেক ইস্যু থাকে। বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী, আমাদেরও (ভারতে) গণতন্ত্র শক্তিশালী। দুই দেশের শক্তিশালী গণতন্ত্র মিলে বিশ্ব শক্তিতে পরিণত হয়ে যায়। এজন্য দুই দেশের মিলেমিশে থাকাটা দরকার। এজন্য আমার যা দায়িত্ব আছে, আমি নিশ্চয়ই পালন করবো। কিন্তু আপনাদেরও সাপোর্ট থাকা দরকার। দুই দেশের মানুষ মিলে যে শক্তি হবে সেটাই আসল শক্তি। ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে ঠিক আছে। ভারত আর বাংলাদেশে যা ট্যালেন্ট আছে, মিলেমিশে থাকলে পৃথিবী চালানো সম্ভব।’

বেনাপোল স্থলবন্দরে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পবনকুমার তুলসি দাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল অফিসার আরিফ মাহমুদ উপস্থিত থেকে নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানান। বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন- বেনাপোল পোর্ট পরিচালক শামীম হোসেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা আলী, বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন প্রমুখ। 





Source link

🔴 LIVE html