ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা পরওয়ারের


September 16, 2026 9:40 pm
Link Copied!


বর্তমান ইসির অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার অভিযোগ সরকারের নির্দেশনাতেই এটি পরিচালিত হচ্ছে। তাই স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না কমিশন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারবিরোধী দলগুলোকে নির্বাচন বর্জনের দিকে ঠেলে দিচ্ছে। একইসঙ্গে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

পরওয়ার বলেন, বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার নিজেদের দলের লোকদের বসিয়েছে। তার ভাষ্য, এ ধরনের পরিস্থিতিতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে নিরপেক্ষ নির্বাচন আয়োজন কঠিন।

এ সময় তিনি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ৮টি দাবি তুলে ধরেন। নির্বাচন বিলম্বিত করার কোনও অজুহাত মেনে নেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ার করেন।। সব প্রার্থীর জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ, নিরাপদ পরিবেশ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তিনি।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না। নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে।

তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামী কয়েক দফা দাবি জানিয়েছিল। প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগসহ বিভিন্ন দাবি জানানো হয়।

অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ইসি সচিবের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী, প্রাথমিকভাবে কয়েক ধাপে নির্বাচন আয়োজনের একটি সময়সূচি নিয়ে আলোচনা হয়েছে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনোরেল ও সংসদীয় দলের হুইপ রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জুবায়ের ও অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল প্রমুখ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html