ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ধানমন্ডি লেকে থাকবে শুধু চায়ের দোকান

UttorbongoBD
September 17, 2026 5:45 pm
Link Copied!


ধানমণ্ডি লেকের মধ্যে দোকানপাট কমিয়ে সেখানে নজরুল মঞ্চ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপরেশনের প্রশাসক আব্দুস সালাম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আব্দুস সালাম বলেন, আমরা ধানমন্ডি লেক পরিষ্কার করবো। নজরুল মঞ্চ একটা আমাদের সেখানে হবে। অর্থাৎ পুরো ধানমন্ডি লেকটাকে যাতে একটা আধুনিক ও সুন্দর রূপ দিতে পারি। তখন আসলে এই খাবারের দোকানের ব্যবস্থা আমরা কমিয়ে আনবো। হয়তো একটা বা দুইটা থাকতে পারে। যেটা মনে হয়, মানুষ বসে এক কাপ চা খেতে চায়। সেই ধরনের সুযোগ ছাড়া বাকিগুলো সব আমরা বন্ধ করে দেবো, একদম একশ’ পারসেন্ট।  

পুরো প্রক্রিয়াটা শেষ করতে কতদিন লাগতে পারে বা এ ধরনের কোনও টাইম ফ্রেম আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব করার। আমাদের একটা সময় প্রধানমন্ত্রী বেঁধে দিয়েছেন, আগামী দুই ডিসেম্বর পর্যন্ত। আমরা কতটুকু ডেভেলপ করতে পারলাম, কী কী কাজ করলাম, এটা উনি আবার রিপোর্ট নেবেন ডিসেম্বরে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html