ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ডেটন লিটারারি পিস প্রাইজ পেল ইউক্রেন যুদ্ধের উপন্যাস

UttorbongoBD
September 17, 2026 7:00 pm
Link Copied!


যুক্তরাষ্ট্রের ডেটন লিটারারি পিস প্রাইজ ২০২৬-এর কথাসাহিত্য বিভাগে পুরস্কার পেয়েছে স্যাম ওয়াখম্যানের উপন্যাস ‘দ্য সানফ্লাওয়ার বয়েজ’। নন-ফিকশন বিভাগে পুরস্কার পেয়েছে কেভিন স্যাকের বই ‘মাদার ইমানুয়েল: টু সেঞ্চুরিজ অব রেস, রেজিস্ট্যান্স, অ্যান্ড ফরগিভনেস ইন ওয়ান চার্লসটন চার্চ’।

দুই বিজয়ী লেখকই পাবেন ১০ হাজার মার্কিন ডলার করে। কথাসাহিত্য বিভাগে রানারআপ হয়েছেন শার্লট ম্যাককনাহির ‘ওয়াইল্ড ডার্ক শোর’। নন-ফিকশন বিভাগে রানারআপ হয়েছেন ইভ এল. ইউইংয়ের ‘অরিজিনাল সিনস: দ্য (মিস)এডুকেশন অব ব্ল্যাক অ্যান্ড নেটিভ চিলড্রেন অ্যান্ড দ্য কনস্ট্রাকশন অব আমেরিকান রেসিজম’। দুই রানারআপ লেখক পাবেন ৫ হাজার ডলার করে।

‘দ্য সানফ্লাওয়ার বয়েজ’ স্যাম ওয়াখম্যানের প্রথম উপন্যাস। বইটির গল্প ইউক্রেন যুদ্ধকে ঘিরে। রুশ বোমা হামলায় দুই ভাই তাদের বাড়ি হারায়। যুদ্ধের মধ্যে তাদের সংগ্রাম ও বেড়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে উপন্যাসটিতে।

কেভিন স্যাকের ‘মাদার ইমানুয়েল’ একটি কৃষ্ণাঙ্গ গির্জার ইতিহাস নিয়ে লেখা। গির্জাটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনায় অবস্থিত। বইটিতে প্রায় দুই শতাব্দীর ইতিহাস তুলে ধরা হয়েছে। এর মধ্যে দাসপ্রথা, নাগরিক অধিকার আন্দোলন এবং ২০১৫ সালের বন্দুক হামলার ঘটনাও রয়েছে।

শান্তি, সামাজিক ন্যায়বিচার ও বৈশ্বিক বোঝাপড়ায় ভূমিকা রাখা লেখকদের সম্মান জানাতে ২০০৬ সালে ডেটন লিটারারি পিস প্রাইজ চালু হয়। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html