ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল

UttorbongoBD
September 17, 2026 7:10 pm
Link Copied!


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে মাঝআকাশে যাত্রীদের মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিমানটি লন্ডন থেকে বাংলাদেশে আসছিল।

বিমানটির ভেতরে দুই যাত্রীর মধ্যে এই হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে বিমানের সাধারণ যাত্রী, শিশু ও বয়স্কদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতরে দুই ব্যক্তি প্রথমে তুমুল তর্কে জড়ান এবং পরে তা মারামারিতে রূপ নেয়। হাতাহাতির একপর্যায়ে একজন যাত্রীর টি-শার্ট ছিঁড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে বিমানের কেবিন ক্রু এবং অন্য যাত্রীরা এগিয়ে আসেন এবং তাদের থামাতে ও আলাদা করতে চেষ্টা করেন।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, আমি এখনও বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।   





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html