ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হজ নিবন্ধনের সময় শেষ ২৪ সেপ্টেম্বর, এরপর আর বাড়বে না


September 17, 2026 10:15 pm
Link Copied!


২০২৭ সালের হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সময় আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো এক সার্কুলার পত্রে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জানানো হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার ৯ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে। নিবন্ধনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর। এই সময়ের পর আর সময় বাড়ানোর সুযোগ নেই।

মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা অনুযায়ী সৌদি পর্বের অর্থ পাঠানো, মেডিক্যার চেকআপ, ফিটনেস সনদ, টিকা প্রদান ও হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে।

কোটা ৭৮ হাজার ৫০০

২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী পাঠানোর ব্যবস্থা রয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। সব মিলিয়ে এ সময় পর্যন্ত নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৩ হাজার ৭৪১ জন।

অর্থাৎ, নির্ধারিত কোটার তুলনায় এখন পর্যন্ত নিবন্ধনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম রয়েছে।

নিবন্ধনে সময় বাড়ানোর সুযোগ নেই

সৌদি সরকারের নির্দেশনার বিষয়টি উল্লেখ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৭ সালের হজে গমন নিশ্চিত করতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করার জন্য বলা হয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংকও অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে সার্কুলারের বিষয়বস্তু সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করার নির্দেশ দিয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html